ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে জিলানী মিয়ার মুক্তির দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২৪ দুপুর ৪:১২

সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ৩ বারের সাধারণ সম্পাদক জিলানী মিয়ার অবিলম্বে মুক্তি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছেন শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ। 

রবিবার(২৫ আগস্ট) বিকেলে শান্তিগঞ্জ বাজারে সুনামগঞ্জ- সিলেট আঞ্চলিক মহাসড়কে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়৷ 

মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রিপন তালুকদার, সহ-সভাপতি জমিল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, কোষাধ্যক্ষ হাফিজ আব্দুর রশিদ, প্রচার সম্পাদক আতিকুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ হুমায়ুন আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সদস্য রায়হান আহমদ, সাধু মিয়া, সাজু মিয়া, আব্দুন নুর, নুর হোসেন, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা রমজান আলী, নাসির মিয়া, আব্দুল কাইয়ুম, হোসাইন আহমদ, মামুন আহমদসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, বাজারের সাধারণ সম্পাদক জিলানি মিয়া অত্যন্ত ভালো মানুষ। যারা অহেতুক মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি অনতিবিলম্বে এই মিথ্যা মামলা থেকে জিলানী মিয়াকে প্রত্যাহার করার জোর দাবী জানান তারা। 

মানববন্ধনের পর ব্যবসায়ীরা জিলানী মিয়াকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে প্রত্যাহার দিতে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন৷ 

প্রসঙ্গত, গত ৬ আগস্ট শান্তিগঞ্জ উপজেলায় পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হন আরটিভির সুনামগঞ্জ প্রতিনিধি শহীদনূর আহমেদ। এই ঘটনায় দক্ষিণ সুনামগঞ্জ থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক। এই মামলার ১৫ নং আসামি ছিলেন শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জিলানী মিয়া। গত ২১ আগস্ট বুধবার এই মামলায় জামিন পেতে আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন৷

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত