রায়গঞ্জে প্যানেল চেয়ারম্যান গঠনে অনিয়ম বন্ধে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিভিন্ন ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান গঠনে অনিয়ম দূর্নীতি বন্ধে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিগত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট চুরি করে নির্বাচিত চেয়ারম্যান ও নবগঠিত প্যানেল চেয়ারম্যান গঠনে অনিয়ম দূর্নীতি বন্ধে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
স্মারকলিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রায়গঞ্জ ইউনিটের শিক্ষার্থীরা জানান, এ সমাজে কতিপয় অসুস্থ মনোবৃত্তির লোক আবার পূর্বের ন্যায় দুর্নীতি ও স্বজন প্রীতির বীজ বপনের চেষ্টা করছে। এরকম চলতে থাকলে আমাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে। সেরকমই একটি চর্চা আমাদের ইউনিয়ন পরিষদ সমূহের প্যানেল চেয়ারম্যান নির্বাচনেও দেখা যাচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু গোপন লেনদেন সম্পন্ন হয়েছে যা অত্যন্ত দুঃখজনক। এই সকল সমস্যার প্রেক্ষিতে আমরা আপনার নিকট এমন একটি তদন্ত প্রক্রিয়ার অনুরোধ জানাচ্ছি, যাতে কোন ব্যক্তি আর্থিক লেনদেন করে বা অবৈধ উপায়ে চেয়ারম্যান বা মেম্বার এর দ্বায়িত্বে বসতে না পারেন। এ অবস্থায় কিছু দলীয় লোকের স্বার্থসিদ্ধি ও পূর্বের ন্যায় দুর্নীতি চর্চার পথ ও উৎসাহ বন্ধ করতে আপনার সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। সারা বাংলাদেশের এই বিশাল জাতীয় পরিবর্তন আমরা কিছুতেই ক্ষুন্ন হতে দেব না। এই প্যানেল চেয়ারম্যান নির্বাচনের বিষয়টি সুষ্ঠ তদন্ধের মাধ্যমে সম্পূর্ণ দুর্নীতি মুক্ত ও আইন সম্মত ভাবে নিষ্পত্তি করে ইউনিয়ন পরিষদের সচিবগণকে দ্বায়িত্ব দেওয়ার আহবান জানান শিক্ষার্থীরা।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রায়গঞ্জ ইউনিটের পক্ষ থেকে শিক্ষার্থীরা একটি স্মারক লিপী প্রদান করেছে। বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে এবং উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা