ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

এক মাস সাতদিন পর আবারও হাসপাতালে হাসনা হেনা


সিপন আহমেদ photo সিপন আহমেদ
প্রকাশিত: ২৫-৮-২০২৪ দুপুর ৪:৩৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হওয়ার এক মাস সাতদিন পর ফের হাসপাতালে ভর্তি হয়েছেন হাসনা হেনা (২০) নামে এক শিক্ষার্থী। যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা আলী আশরাফের সহায়তায় ২৪ জুলাই শনিবার মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন তিনি। তার চিকিৎসার পুরো দায়িত্ব নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সে সরকারি দেবেন্দ্র কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্রী।
হাসনা হেনা মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহিরচর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। এর আগে গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় হাসনা হেনা। মানিকগঞ্জ আদালত চত্বর থেকে মিছিল নিয়ে খালপাড় ব্রিজে যাওয়ার পর মিছিলে হামলা করে আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাকে লাঠি দিয়ে বেধরক পেটানো হয় ও রাম দা’ দিয়ে কোপানো হয়। সোস্যাল মিডিয়ার সুবাদে এ দৃশ্য দেখে দেশবাসী। তার কোমরে দুটি কোপ লাগে। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।  হাসনা হেনার দাবি, হাসপাতালে ভর্তি করার পর তাকে পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া হয়নি। তিন দিন পর ২১ জুলাই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর সে ড্রেসিং করানোর জন্য নিয়মিত হাসপাতালে এলে তার সাথে অনেক খারাপ আচরণ করা হয়। এদিকে, হাসনা হেনার শারিরীক অবস্থার খোঁজ নেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ। হাসনা হেনা তাকে জানায়, তার কোমরে প্রচন্ড ব্যথা। সে ঠিকমত হাঁটাচলা করতে পারে না। এমনকি যন্ত্রণায় ঠিক মতো ঘুমাতেও পারে না। বিষয়টি জানার পর আলী আশরাফের সহায়তায় পুনঃরায় হাসপাতালে ভর্তি হয় হাসনা হেনা। হাসপাতালের বর্তমান দায়িত্বে থাকা চিকিৎসক বদরুল আলম তার চিকিৎসার সমস্ত দায়িত্ব নেন। এর আগে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ হাসনা হেনার বাড়িতে গিয়ে খোঁজ নেন। তার পরিবারকে আর্থিক সহযোগিতা করেন। সহযোগিতা করেন এ্যাডভোকেট মিলন নামের এক আইনজীবী। ঘটনার শুরু থেকেই সহযোগিতা করেন এ্যাডভোকেট বজলুর রহমান ও যুবদল নেতা জয়নাল আবেদীন।
হাসনা হেনার পিতা ইকবাল হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামরা পর আমার মেয়ে আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমিও তাকে উৎসাহিত করি। আন্দোলনে গিয়ে আহত হলেও আমি অনেক গর্বিত। তাদের রক্তের বিনিময়ে হলেও দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। তার মেয়ের পাশে থেকে সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা