ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

গুইমারা রিজিয়ন কর্তৃক ফটিকছড়ির ভূজপুর থানার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৫-৮-২০২৪ দুপুর ৪:৫৪

গুইমারা রিজিয়ন কমান্ডার বিএ-৫৪৯০ ব্রিগেডিয়ার জেনারেল জনাব রাইসুল ইসলাম এসপিপি,এন ডিসি, এএফডব্লিউসি,পিএসসি,এমফিল এর উপস্থিতিতে গুইমারা রিজিয়ন কর্তৃক ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বেশ কয়েকটি গ্রাম বন্যা কবলিত পানিবন্দী ক্ষতিগ্রস্ত মানুষদের চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্পিং সেবা ও বিশেষ মানবিক ত্রান সহায়তা প্রদান করা হয়েছে।

২৫ আগস্ট ২০২৪ ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বেশ কয়েকটি বন্যা কবলিত পানিবন্দী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে স্থানীয় ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন রিজিয়ন কমান্ডার। এ সময় তিনি বলেন, গুইমারা রিজিয়নের আওতাধীন বন্যা কবলিত প্রতিটি এলাকায় পানিবন্দী  মানুষদের উদ্ধারের পাশাপাশি সেনা সদস্যরা খাদ্য সামগ্রী ডাল, চাল, তেল, আদা, চিনি, বিস্কুট, গুড়া দুধ, লবন, চিড়া, খাবার পানি, মোমবাতি, ঔষদ, শাড়ি, লুঙ্গি ও খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়েছে। 

আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী অসহায় মানুষদের পাশে আছে ভবিষ্যতেও থাকবে। এ সময় রিজিয়নের সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত