সাভারে সাংবাদিক তোফাসানির বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সাভারে গ্লোবাল টেলিভিশনের সাভার প্রতিনিধি ও সিএনআই নিউজের সম্পাদক তোফা সানির বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাভার-আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ ।
রোববার (২৫ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারের মুক্তির মোড় এলাকায় গুলিবিদ্ধ হয়ে আব্দুল আহাদ সৈকত (১৭) নিয়তের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে সাংবাদিক তোফাসানিকে ৭০নং আসামি করা হয়। কৌশলে মামলার এজাহারে তার নামের আগে সাংবাদিক পরিচয়টাও লেখা হয়নি।
এই ঘটনার প্রতিবাদে সাভার-আশুলিয়া ও ধামরাইয়ের কর্মরত সাংবাদিকরা মানববন্ধন পালন করেন। মানববন্ধনে বক্তারা নিরপরাধ সাংবাদিক তোফাসানিকে মিথ্যা মামলা থেকে অবিলম্বে নিঃস্বর্তে মুক্তি দেওয়ার দাবি জানান।
এসময় ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির সাংবাদিক আব্দুর রশিদ তুষার বলেন, সাংবাদিক তোফা সানিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যা মামলায় আসামি করা হয়েছে। আমরা জোর দাবি জানাচ্ছি তাকে অচিরেই এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। আগামীতে আর কোন গণমাধ্যম কর্মীকে যেন হয়রানিমূলক মিথ্যা মামলায় আসামি করা না হয় খেয়াল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানাচ্ছি।
সাভারে কর্মরত এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তন আমাদের লক্ষ্য ছিল, সেই পরিবর্তনকে বাঁধাগ্রস্ত করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। একের পর এক ছাত্র জনতা হত্যা মামলায় অকাতরে আসামি করা হচ্ছে নিরপরাধ মানুষদের। তিনি বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হোক তা আমরা চাই, কিন্তু হত্যাকাণ্ডের ঘটনাকে পুঁজি করে ফায়দা লুটবেন তা আমরা চাই না। হত্যাকাণ্ডকে পুঁজি করে যারা নিরীহ সাংবাদিকদের আসামি করছেন এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, মামলা'কে প্রশ্নবিদ্ধ করতে দয়া করে কেউ নিরপরাধ কাউকে আসামি করবেন না।
নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক নাজমুল হুদা বলেন, একটি চক্র গণমাধ্যম কর্মীদের ঢালাওভাবে মামলার আসামি করছে। সাংবাদিক তোফা সানির মতো একজন নিষ্ঠাবান সাংবাদিকের বিরুদ্ধে করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে সাংবাদিক নাজমুল বলেন, ভবিষ্যতে কোন নিরপরাধ সাংবাদিককে মামলায় জড়ালে সাংবাদিক সমাজও বসে থাকবে না, আমরাও জানি অনেক কিছু।
এই সময় আরো বক্তব্য রাখেন দৈনিক সকালের সময়ের সহ-সম্পাদক ইমাম হোসেন, তিনি বলেন এই মামলায় নির্দোষ সাংবাদিককে নাম দিয়ে মামলাকে প্রশ্নবিদ্ধ করবেন না। তাই সত্য যাচাই করে মামলা থেকে তোফা সানির নাম প্রত্যাহারের দাবী জানান। বক্তব্য প্রদান করেন দৈনিক তৃতীয় মাত্রার সোহেল রানাসহ অনেকে।
মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন, এটিএন বাংলার সাংবাদিক শেখ আবুল বাশার, সাভার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রওশন আলী, চ্যানেল আইয়ের সাভার প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক ইনকিলাবের সাংবাদিক সেলিম মাহমুদ, এসএটিভির সাভার প্রতিনিধি ও সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন, বাংলা টিভির সাংবাদিক ও সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আলমগীর হোসেন নীরব, দৈনিক সকালের সময়ের সাভার উপজেলা প্রতিনিধি আহমেদ জীবন, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাভার প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুক, দৈনিক সংবাদের সাভার প্রতিনিধি লোটন আচার্য, জনকন্ঠ পত্রিকার সাভার প্রতিনিধি অঙ্গন সাহা, , দৈনিক সময়ের আলো ও এশিয়ান টিভির সাংবাদিক দেওয়ান ইমন, দৈনিক ভোরের ডাকের সাভার প্রতিনিধি সাইফুল ইসলাম, সাংবাদিক কাজী বিপ্লব, বিপ্লব শান্ত, রিপন মিয়া প্রমুখ। মানববন্ধনে ছাড়াও অংশ নেন নানান শ্রেণী পেশার নারী-পুরুষ ও শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে সাংবাদিকরা সাভার মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ