সিংড়া সেবা মেডিকেল সেন্টার সিলগালা করেছন উপজেলা প্রশাসন
নাটোরের সিংড়ায় অপচিকিৎসা এবং সিজারের সময় যথাযথ নিয়মনীতি না মানার কারনে সেবা মেডিকেল সেন্টার বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার বিকেল ৩ টায় অভিযান চালিয়ে বন্ধ করে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সরদার। এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলমাস।
জানা যায়, গত ৫ মে উপজেলার উদিশা গ্রামের জাহিদের প্রসূতি স্ত্রীতসলিমা খাতুন (২২) নামে একজনকে অজ্ঞানকারী ডাক্তার এবং এমবিবিএস ডাক্তার ছাড়াই সিজার করা হয়। ঐ সময় রোগীর পরিবার অভিযোগ করেন, সেবা মেডিকেল সেন্টারের পরিচালক হারুন নিজে অপারেশন করে। এর পর থেকে রোগীর অবস্থা শোচনীয় হয়ে পড়ে।
রাজশাহী, বগুড়া মেডিকেল কলেজে কয়েকদফায় চিকিৎসায় দু লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলমাস বলেন, ঐ ঘটনায় রোগীর পরিবার সিভিল সার্জন বরাবর প্রতিকার চেয়ে অভিযোগ করেন। সিভিল সার্জন মহোদয় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে দেন। তদন্ত কমিটির রিপোর্টে অভিযোগ প্রমাণিত হওয়ায় ঐ ক্লিনিক সিলগালা করার নির্দেশনা দেয়া হয়।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান