শিবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আবদুল কাদিরের বাবা আর নেই
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার শিবগঞ্জ প্রতিনিধি আবদুল কাদিরের পিতা পল্লী চিকিৎসক ও গণশিক্ষার টিচার আফজাল হোসেন বার্ধক্যজনিত কারণে রোববার সকাল পৌণে ৮টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। বিকাল ৩টায় কানসাট ইউনিয়নের পাবর্তীপুর (বড়বাগিচা) আমবাগানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পাবর্তীপুর কেন্দ্রীয় গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। জানাজায় অংশ নেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ড. কেরামত আলী, কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল মূলক, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামসহ শিবগঞ্জের তিন প্রেসক্লাবের সদস্যরা। এছাড়া শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক কামাল হোসেন মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান