প্রাণ গ্রুপের মিঠাই-এ পচা-বাসী খাবার বিক্রির অভিযোগ
স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও কোমলমতি শিশুসহ প্রায় সব বয়সী মানুষের প্রিয় খাবারের তালিকায় থাকে বেকারি ও ফাস্টফুডের খাদ্য সামগ্রী । তবে বেশিরভাগ বেকারি ও ফাস্টফুডের তৈরির সামগ্রী নিরাপদ মনে করে বিষ কিনে খাচ্ছেন কি মানুষ ! বিভিন্ন স্থানে গড়ে উঠছে নামে-বেনামে বেকারি ও ফাস্টফুড এর দোকান । সেখানে তৈরি হচ্ছে মানহীন অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী। এবার প্রাণ গ্রুপের মিঠাই এর বিরুদ্ধে মানহীন অস্বাস্থ্যকর খাবার সরবরাহের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার মিরপুর ১১ তে মিঠাই মিষ্টান্ন থেকে রেজওয়ান নামের একজন ব্যবসায়ী চিকেন পেটিস ২পিছ ১৬০ টাকা দিয়ে ক্রয় করেন নাস্তার জন্যে । একটা পেটিস ভালো পেলেও অন্যটিতে একবার মুখে দেওয়ার পর কালো শেওলা, বাসি দুর্গন্ধযুক্ত পান । তিনি প্রতিবেদককে বলেন আমি কিডনি রোগী, আমার ৫২% কিডনি ড্যামেজ, আমি তো ভাজা পোড়া খাই না, শখ করেই আজ খেতে গিয়েছিলাম । কিছুটা খেয়ে ফেলেছি, আমি এখন চিন্তিত কিছু না হয়ে যায়। দামি ব্রান্ড হয়েও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে নতুন বাংলাদেশে নিম্নমানের খাদ্য পরিবেশন করছেন কিভাবে তারা ? তিনি সঠিক বিচারের প্রত্যাশা করেন। এ বিষয়ে পল্লবী থানাধীন ৭নং সেকশনের ৭ রোডের ৮ নং প্লটের মিঠাই আউট লেকের রিজিওনাল ম্যানেজার নাসিরের একটি ভিডিও ফুটেজ এসেছে প্রতিবেদকের হাতে, যেখানে দেখা যায় নাসির ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছেন। ম্যানেজার নাসির সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি দুঃখজনক,তবে ভবিষ্যতে আর যেন এরকম না হয় সেটি গুরুত্ব দিয়ে দেখা হবে। এ বিষয়ে আরো জানতে প্রাণ গ্রুপের ওয়েবসাইটের হট লাইন নম্বরে যোগাযোগ করে গণযোগাযোগ কর্মকর্তা তৌহিদুজ্জামান এর সঙ্গে কথা বলতে তানিয়া নামে, একজন কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন ।
Aminur / Aminur
ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা
মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।
সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির
বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক
একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন