ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মেয়েদের বিরুদ্ধে কোনো পাপ সহ্য করব না : মোদি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-৮-২০২৪ দুপুর ১১:২১

আরজি কর কাণ্ডের ঘটনায় রাজ্য থেকে দেশের সবাই রীতিমতো ফুঁসছেন। দোষীর বিচারের দাবিতে পথে নামছে মানুষ। এবার মেয়েদের ওপর হওয়া নির্যাতনের প্রতিবাদে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার মহারাষ্ট্রের জলগাঁওতে একটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে তিনি আরজি কর কাণ্ডের নাম না করেই মেয়েদের বিরুদ্ধে হওয়া নির্যাতনের প্রতিবাদ করেন। কলকাতার আরজি কর কলেজ ও হাসপাতালে কর্মরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা রীতিমতো কাঁপিয়ে দিয়েছে দেশবাসীকে। রাজ্য থেকে দেশ সবাই নানা জায়গা থেকে নির্যাতিতার হয়ে ন্যায়বিচার চেয়ে প্রতিবাদে শামিল হচ্ছেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মমতা শঙ্করের মতো তারকারা মুখ খুলছেন নির্যাতিতার হয়ে ন্যায়বিচার চেয়ে। সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন মেয়েদের ওপর কোনোরকম অন্যায় অত্যাচার তিনি সহ্য করবেন না।
মহারাষ্ট্রের জলগাঁওতে ‘লাখপতি দিদি’ প্রকল্পের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেখান থেকেই তিনি নারীদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন।
মোদি বলেন, মেয়েদের বিরুদ্ধে যারা অন্যায় করেন তাদের শাস্তি পাওয়া উচিত। একইসাথে মেয়েদের ওপর হওয়া কোনো অন্যায় তিনি সহ্য করবেন না। নরেন্দ্র মোদি বলেন, মেয়েদের বিরুদ্ধে কোনো পাপ কাজ সহ্য করব না। অপরাধীদের কঠিন সাজা নিশ্চিত করব। এই ধরনের অপরাধের কোনো ক্ষমা হয় না।

 

Aminur / এমএসএম

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক

ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন

পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ

হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট

মক্কা চুক্তির আক্রান্ত দেশকে কীভাবে সহায়তা করা হবে জানালেন এরদোয়ান

কোনো মুসলিম এ জঘন্য অপরাধ করার চিন্তা করার সাহসও করবে না

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের