জালিম-সৈরাচারী শেখ হাসিনাকে কেবল ফেরাউনের সাথেই তুলনা করা যায় - আল্লামা মামুনুল
"ফেরাউন যেভাবে নবী মূসা (আ:) কে অবমাননা করেছিলো, জালিম শেখ হাসিনা নায়েবে নবীদেরকে, আলেম-উলামাদেরকে অপমান ও লাঞ্চিত করতে এমন কোন প্রচেষ্টা নাই যা করে নাই। বিগত ১৬ বছর এদেশের মানুষের বুকের উপর জঘন্য পাথরের মতো বসেছিলো জালিম স্বৈরাচারী এক সরকার। এসময় যে স্বৈরাচার - ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিলো পৃথিবীর ইতিহাসে এই স্বৈরাচারী জালিম শেখ হাসিনাকে কেবলমাত্র ফেরাউনের সাথেই তুলনা করা যায়"।
রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিস সিংগাইর উপজেলা শাখার আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মামুনুল হক এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ফেরাউন যেমন নির্যাতিত নিপীড়িত বনিইসরাইলদের গণহত্যা করেছিলো, ঠিক সেইভাবে আজকের দিনের নব্য ফেরাউন শেখ হাসিনা ঘৃণ্যতম গণহত্যা চালিয়েছে।
ন্যায় ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা গড়তে হলে আল্লাহ প্রদত্ত খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিশের পতাকা তলে শামিল হয়ে আগামী বাংলাদেশে কালিমার জান্ডা উড়ানোর আহ্বান জানান তিনি।
পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিশ সিংগাইর উপজেলা শাখার সভাপতি মাওলানা দ্বীন মোহাম্মদ (পীর সাহেব জায়গীর) এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমী, মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি ডা. হাকিম ফরিদি, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মহিউদ্দিন কাসেমী প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীসহ সহস্রাধিক নেতাকর্মী ও ভক্তবৃন্দ পথসভায় উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন