ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ২৬-৮-২০২৪ দুপুর ১২:৫০

নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ডে পৌরসভার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কে  ‌‌‌মোবাইল কোর্ট পরিচালনা  করে জরিমানা করা হয় ।  

রবিবার (২৫ আগস্ট) বিকালে পৌরবাজারস্থ এই   মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  আলাউদ্দিন এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, মূল্য তালিকা না থাকার অপরাধে পাঁচ জনকে সর্বমোট ১৪০০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে বিভিন্ন নিত্য প্রয়োজনীয়  দ্রব্য, সবজি, মাছ ও মাংসের  মূল্য সরজমিনে পরিদর্শন করে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আলাউদ্দিন বলেন, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসাবে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় পাঁচ ব্যবসায়িকে মোট ১৪ হাজার টাকা জরিমানা ও বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানা পুলিশের  সদস্যবৃন্দ এবং  সীতাকুণ্ড উপজেলার সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

এমএসএম / এমএসএম

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা

আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা

কম দিছো ক্যা আবার,আর এক হাজার দিলেইতো হয়

ধামরাইয়ে পল্লী উন্নয়ন দিবস উদযাপন, ঋণ ও গাছের চারা বিতরণ

মাদারীপুরে জজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরি ও লুট

মহাদেবপুরে অধ্যক্ষ আরিফ এখন ‘সবুজের ফেরিওয়ালা’

ভোলায় এতিমখানার বরাদ্দের টাকা উত্তোলনের সময় উচ্চমান সহকারী সুমন কে দিতে হয় চাহিদামত ঘুষ

পটুয়াখালীতে সাংবাদিক জাকির মাহমুদ সেলিমের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বারহাট্টায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের মাইকিং

রাজারহাটে চিপস এর প্রলোভন দেখিয়ে মন্দিরের সভাপতি কর্তৃক ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ