কারামুক্ত মুফতী জসিম উদ্দিন রাহমানী
সন্ত্রাস বিরোধী মামলায় আটক আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতী জসিম উদ্দিন রাহমানী কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার হতে জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার (২৬ আগস্ট) বেলা পৌনে ১২ টার সময় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পেয়েছেন। তার হাজতী নং- ১৫২/২৪। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,মুফতী জসিম উদ্দিন রাহমানী সন্ত্রাস বিরোধী মামলায় জামিন পেয়েছেন। জামিনের কাগজ পত্র যাচাই বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।
মুফতী জসিম উদ্দিন রাহমানী বরগুনা জেলার সদর থানার খাজুর তোলা গ্রামের নুর মোহাম্মদ এর ছেলে। তার মুক্তির খবরে সকাল থেকেই কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের মুল ফটকে অবস্থান করেন তার বড় ভাই মোঃ আব্দুল খলিল,মোঃ আব্দুল জলিল, মোঃ আইয়ুব আলী এবং তার অনুসারী শায়েখ আব্দুল্লাহ ওরফে নজরুল ইসলামসহ অন্যান্য অনুসারীরা।
জানাযায় তার বিরুদ্ধে ২০০৮ সালে ৬ ফেব্রুয়ারী উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় গতকাল ২৫ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি জামিন প্রাপ্ত হন। এছাড়াও তার বিরুদ্ধে আরো তিনটি মামলা প্রত্যাহার করা হয়েছে
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ