ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

যুবদল নেতা শিমুলের ওপর সাইবার হামলা


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৬-৮-২০২৪ দুপুর ২:৫২

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর এর সাবেক যুগ্ম আহব্বায়ক মো.শিমুল আহমেদের সম্মান হানি করতে সাইবার হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। গত (২৫ আগষ্ট'২৪) বিভিন্ন অনলাইন গণমাধ্যম দিয়ে এই হামলা করা হয় বলে জানিয়েছেন তিনি।

সূত্র বলছে,গত ২৪ আগষ্ট রাতে  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি ভাইরাল হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর এর প্যাডে কমিটির বর্তমান আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদের সাথে বর্তমানে যুবদল ঢাকা মহানগর উত্তরের কোন সম্পর্ক নাই। শিমুল আহমেদের কোন অনৈতিক এবং শৃঙ্খলা পরিপন্থী কাজের দায়ভার যুবদল ঢাকা মহানগর উত্তর বহন করবে না। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হচ্ছে। 

এই প্রেস বিজ্ঞপ্তিকে পুজি করে একটিু স্বার্থান্বেষী  মহল বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে যুবনেতা শিমুলের সম্মানহানী করতে সাইবার হামলা করে বলে অভিযোগ করেছেন শিমুল। প্রতিটি সংবাদেই বলা হয়েছে, ঢাকা উত্তর যুবদল নেতা শিমুল আহমেদ বহিস্কার। যদিও সেই প্রেস বিজ্ঞপ্তিতে কোথাও তাকে বহিস্কারের কথা উল্লেখ করা হয়নি।

 অন্য দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গঠনতন্ত্রের আলোকে বর্তমান কমিটি শিমুলকে বহিস্কার করার ক্ষমতা রাখেন না। তাকে বহিস্কার করতে হলে কেন্দ্রীয় কমিটি করতে হবে। 

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিষয়ে শিমুল আহমেদ বলেন,প্রতিটি পত্রিকা অফিসেই আমি এই মিথ্যা সংবাদের প্রতিবাদ পাঠিয়েছি,আশা করছি উনারা উনাদের ভূল সংসোধন করে প্রতিবাদ প্রকাশ করবেন। দ্বিতীয়বার স্বাধীন হওয়া বৈষম্য বিরোধী স্বাধীন  বাংলাদেশের গণমাধ্যম কোন ব্যক্তির সম্মানহানী করেনা বলে আমি বিশ্বাস করি।এই বিষয়ে নগর উত্তর যুবদলের বর্তমান আহবায়ক কমিটির আহবায়ক, শরীফ উদ্দিন জুয়েল বলেন,আমরা কোন গণমাধ্যমকে এই প্রেস বিজ্ঞপ্তিটি সরবারহ করিনি। আমাদের দলীয় ফেসবুক গ্রুপে এটা প্রকাশ করেছি। বিভিন্ন গণমাধ্যম বহিস্কারের নিউজ কিভাবে করলো আমার জানা নেই। আমাদের প্রেস বিজ্ঞপ্তিটি আপনারা দেখেছেন। আমরা কোথাও বহিস্কারের কথা লিখিনি। তবে তার সাথে সাংগঠনিক কার্যক্রম থেকে নেতাকর্মীদের বিরত থাকতে বলা হয়েছে।

এই বিষরেয় নগর উত্তর যুবদলের বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদের সাথে বর্তমানে যুবদল ঢাকা মহানগর উত্তরের কোন সম্পর্ক নাই। শিমুল আহমেদের কোন অনৈতিক এবং শৃঙ্খলা পরিপন্থী কাজের দায়ভার যুবদল ঢাকা মহানগর উত্তর বহন করবে না। এখানে আমরা কোথাও বহিস্কারের কথা উল্লেখ করিনি। উনাকে বহিস্কারের ক্ষমতা রাখে কেন্দ্রীয় কমিটি। আমরা শুধু এটা জানাতে চেয়েছি যে,বর্তমান কমিটির উনি কেউনা,উনার দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের দায় যুবদল উত্তর নেবে না।

এমএসএম / এমএসএম

সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী ডিসি নির্বাচিত হলেন ফরিদা খানম

ন্যাশনাল আরবান ডিজাইন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা

সাংবাদিকদের নিয়ে ডা. শাফীর অবমাননাকর মন্তব্যে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের নিন্দা ও ক্ষোভ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি নেতা শাখাওয়াত হোসেন কানন

উত্তরা পূর্ব থানার অভিযানে ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০২ দালালকে কারাদণ্ড ও ১ জনকে অর্থদন্ড দেয়া হয়েছে

চেক ডিজঅনারের মামলায় মূল আসামির পরিবর্তে প্রক্সি দিতে এসে আটক নারী

জাতীয় প্রেস ক্লাবে 'বিশ্ব পরিবেশের বর্তমান অবস্থা ও আমাদের বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

দেড় বছর পর জনি হত্যা রহস্য উদ্ঘাটন, দুই আসামিকে গ্রেফতার করেছে পিবিআই

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বাসার বাবুর্চি মাদক ব্যবসায় কোটিপতি!

বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত সংগীতশিল্পীর মর্যাদা পেলেন লাইলী বেগম

মাদক, ছিনতাই, অপহরণের বিরুদ্ধে কঠোর অবস্থানে উত্তরা পূর্ব থানা অফিসার ইনচার্জ(ওসি) মোরশেদ আলম

এনআরবিসি ব্যাংকে নিয়োগ বাণিজ্য, প্রশাসনিক অস্থিরতা ও সুশাসন সংকটের অভিযোগ; উদ্বিগ্ন কর্মকর্তা-শেয়ারহোল্ডাররা