ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

জাপানে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, আঘাত চলতি সপ্তাহেই


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-৮-২০২৪ দুপুর ৩:১২

জাপানে চলতি সপ্তাহে একটি শক্তিশালী টাইফুন আঘাত হানতে পারে। ঝড়টি বর্তমানে জাপানের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আগামী বুধবার এটি আঘাত হানতে পারে। সোমবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট। সংবাদমাধ্যম বলছে, আবহাওয়া পূর্বাভাসে টাইফুনের প্রভাবে এই সপ্তাহের শেষের দিকে জাপানে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে সম্ভাব্য পরিবহন সমস্যাও দেখা দিতে পারে। টাইফুন শানশান আগামী বুধবার আমাম দ্বীপ এলাকা অতিক্রম করবে বলে মনে করা হচ্ছে। ঝড়টি গতিপথ পরিবর্তন করে দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর দিকে অগ্রসর হওয়ার আগে এর গতিবেগ ছিল ঘণ্টায় ২১৫ কিলোমিটার (১৩৫ মাইল)।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, টাইফুন শানশান ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এদিকে টোকাইডো শিনকানসেন লাইনে টোকিও এবং ওসাকার মধ্যে চলাচলকারী বুলেট ট্রেন পরিষেবা টাইফুনের গতিপথ এবং শক্তির উপর নির্ভর করে বুধবার থেকে পুরো রুটে বা নির্দিষ্ট অংশে দুই দিনের জন্য স্থগিত করা হতে পারে বলে অপারেটর জানিয়েছে। চলতি মাসে টাইফুন অ্যামপিলের কারণে কয়েকশ বিমান ও ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ঝড়টির কারণে ভারী বৃষ্টিপাত হলেও এটি টোকিওতে সরাসরি আঘাত না করে অঞ্চলটির পাশ দিয়ে অতিক্রম করে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে অগ্রসর হয়। এর কয়েকদিন পর গ্রীষ্মমন্ডলীয় ঝড় মারিয়ার প্রভাবে জাপানের উত্তরাঞ্চল রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। প্রসঙ্গত, গত মাসে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে এই অঞ্চলে ঝড়গুলো উপকূলরেখার কাছাকাছি সৃষ্টি হয়ে দ্রুত শক্তি বৃদ্ধি করে উপকূলে আঘাত হানছে।

 

Aminur / Aminur

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি

হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া

তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা

অভিজিতের পর আটক নেহা বোরাও