বীমার টাকা ফেরত পাওয়ার দাবিতে গ্রাহকদের মানববন্ধন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা উপজেলার শত শত সহজ সাধারণ মানুষ সানলাইফ ইন্স্যুরেন্স নামে বীমা কোম্পানীর ফাঁদে পড়ে সঞ্চয়ের অর্থ খুইয়েছেন। যার মধ্যে অধিকাংশ নারী। ১০ বছর পর বীমার মেয়াদ শেষ হলেও লভ্যাংশ তো দূরের কথা আসল টাকাও পাচ্ছেন না গ্রাহকেরা। তাই অসহায় বীমা গ্রাহকরা তাদের বীমার টাকা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে। রোববার বিকেলে সাটুরিয়া উপজেলার দিঘলীয়া এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে এলাকাবাসী জানায়, ২০০৮ সালে উপজেলার দিঘলীয়া এলাকার কফিল উদ্দিন (৪৮) অফিস ভাড়া নিয়ে মাঠকর্মী হিসেবে কাজ শুরু করেন সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানীতে। এরপর ১০ বছরে দুই থেকে তিনগুন লভ্যাংশ দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রামের দরিদ্র মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে শুরু করে।
ভুক্তভোগী রাহেলা আক্তার (৩৫) জানান, অভাব অনটনের সংসারে একটু একটু করে জমানো টাকা থেকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পারিবারিক প্রতিষ্ঠান সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানীতে একটি জীবন বীমা করেছিলেন ২০০৯ সালে। প্রতিমাসে কিস্তির মাধ্যমে টাকা পরিশোধ করেন তিনি। ১০ বছর পর বীমার মেয়াদ শেষ হলেও লভ্যাংশ তো দূরের কথা পাচ্ছেন না আসল টাকাও।
জহিরুল ইসলাম নামে বীমা গ্রাহক বলেন, আমার বীমার মেয়াদ শেষ হয়েছে আরো ৩ বছর আগে। অফিসে টাকার জন্য গেলে অফিস বন্ধ পাওয়া যায়। আবার অফিস খোলা থাকলেও বীমা কোম্পানীর লোকজন বিভিন্ন টালবাহানা করতে থাকে।
আরেক ভুক্তভোগী ছানোয়ার হোসেন (৪৫) বলেন, ওই সময় আওয়ামীলীগের নেতাকর্মীরা বীমা কোম্পানীর মাঠকর্মী ছিল। তারাই টাকা লুটপাট করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে টাকা ফেরত চান ভুক্তভোগীরা।
এ বিষয়ে সানলাইফ ইন্স্যুরেন্সের মাঠকর্মী কফিল উদ্দিন বলেন, ভুক্তভোগী বীমা গ্রাহকদের জন্য বারবার হেড অফিসে গেলেও কোন কাজের অগ্রসর হচ্ছে না। হেড অফিস থেকে বারবার সময় চাওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন