ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে বাল্য বিবাহের অপরাধে বরের ১মাস কারাদন্ড


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৬-৮-২০২৪ বিকাল ৫:২৮

জয়পুরহাটে ১২ বছরের এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের অপরাধে বর, বরের খালা ও মেয়ের মাকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে শহরের সাহেবপাড়া এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো: রাশেদুল ইসলাম।

দন্ড প্রাপ্তরা হলেন, জয়পুরহাট শহরের সাহেবপাড়া এলাকায় ফয়জুল হকের ছেলে বড় নাহিদ হাসান, তার খালা রুমা, ও মেয়ের মা মাজেদা। 

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান, জয়পুরহাট শহরের সাহেবপাড়া এলাকায় দ্বিতীয় শ্রেণির ১২ বছর বয়সী এক ছাত্রীর সাথে একই এলাকার ২২ বছরের নাহিদ হাসানের বাল্যবিয়ের খবর দেন স্থানীয়রা। পরে উপজেলা নির্বাহী অফিসারকে জানালে যৌথভাবে সেখানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় বরকে ১ মাস, তার খালাকে ১৫ দিন ও মেয়ের মাকে ১৫ দিনের কারাদ- দেওয়া হয়। পরে বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত