ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

গোপালগঞ্জে চুরির মিথ্যা অপবাদ দিয়ে বাক প্রতিবন্ধী এক শিক্ষার্থীকে নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগ


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৬-৮-২০২৪ বিকাল ৫:৩৪

গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পূর্ব পাইককান্দি গ্রামে পূর্ব শত্রুতার জেরে শান্ত সিকদার (১৪) নামের ৬ষ্ঠ শ্রেণির বাক প্রতিবন্ধী এক মেধাবী শিক্ষার্থীকে টাকা চুরির মিথ্যা অপবাদে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর, কথিত শালিস বৈঠকে জোর করে অর্থ জরিমানা, জরিমানার অর্থ আদায়ে নানা ধরনের হুমকি-ধমকি প্রদান, পরে জরিমানা আদায়ে ব্যর্থ হয়ে জোর করে ভিকটিমকে বিষপানে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে একই গ্রামের মুদি দোকানদার আকবর সরদার ও তার লোকজনের বিরুদ্ধে। 

গত ২২ আগস্ট রাতে ভিকটিম শান্তকে অচেতন অবস্থায় গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার স্বজনেরা। সে এখনো শঙ্কামুক্ত নন বলে জানান তার চিকিৎসক।

পরে ভিকটিম শান্তের মা হ্যাপি বেগম গোপালগঞ্জ সদর থানায় এঘটনায় অভিযুক্ত আকবর সরদার গং সহ অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে ভুক্তভোগী শান্তের বাবা তৌফিক সিকদার গণমাধ্যমকে জানান, আমার বাক প্রতিবন্ধী ছেলেকে তারা অন্যায় ভাবে মারধর করে উল্টো ১১ হাজার টাকা অর্থ জরিমানা করে এবং সেই জরিমানার অর্থ না পেয়ে তাকে জোর করে বিষ খাইয়ে হত্যা করতে চেয়েছিলোl  আমি আপনাদের মাধ্যমে সরকারের নিকট তাদের কঠিন বিচার চাই। 

এ ঘটনায় পাইককান্দি ইউপি চেয়ারম্যান ভূঁইয়া মোহাম্মদ ইছানুর রশীদ রিপন বলেন, আমি বিষয়টি জানতাম না পরে যখন বাজারে তদন্তে পুলিশ এসেছে তখন জেনেছি, আমি হাসপাতালেও ভিকটিমকে দেখতে গিয়েছি। আগে সে সুস্থ হোক তারপর শালিস-বিচার দেখা যাবে।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার এস আই মোঃ রফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনের সাথে কথা বলেছি এবং হাসপাতালেও ভিকটিমকে দেখতে গিয়েছি। ভিকটিম তখনও অচেতন ছিলো। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা মিলেছে। ভুক্তভোগীর পরিবার যদি থানায় আইনি সহায়তা চান তাহলে আমরা তা দিবো।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি