জন্মাষ্টমীতে ভক্তদের প্রণামীর টাকা ব্যয় হবে বন্যার্তদের সহায়তায়
জন্মাষ্টমীর অনুষ্ঠানে ভক্তদের কাছে পাওয়া প্রণামীর টাকা বন্যার্তদের সহায়তায় কেন্দ্রীয় কমিটির কাছে হস্তান্তর করেছে গাইবান্ধা পূজা উদযাপন পরিষদ।
এর আগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গাইবান্ধায় সনাতন ধর্মালম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল গীতা পাঠ, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, লীলা র্কীতন, শ্রীকৃষ্ণের পূজা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও প্রসাদ বিতরণ।
সোমবার (২৬ আগস্ট) সকালে কালীবাড়ি মন্দির চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখা এসব কর্মসূচির আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ হাসান সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি রণজিৎ বকসী সূর্য্য। আলোচক ছিলেন জয়পুরহাট সরকারি কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক সমীর কুমার সরকার।
জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক বিরতী রঞ্জন সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা, ইন্সপেক্টর তদন্ত সেরাজুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইন্সপেক্টর বুলবুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুদেব চৌধুরী, বিকাশ কুমারশীল, চঞ্চল সাহা, বিপুল কুমার দাস, মানিক সরকার প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব রঞ্জন সাহা।
কর্মসূচী শেষে জন্মাষ্টমীর অনুষ্ঠানে ভক্তদের কাছ থেকে পাওয়া প্রণামীর ২০ হাজার টাকা বন্যার্তদের সহায়তায় কেন্দ্রীয় কমিটির কাছে হস্তান্তর করা হয়।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত