নরেন্দ্র মোদির জনসমর্থন নামল ৫০ শতাংশের নিচে : সমীক্ষা
ভারতের ৫০ শতাংশেরও বেশি ভোটদাতা নরেন্দ্র মোদির প্রতি আর আস্থা রাখছেন না। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এই প্রথমবার তার ক্ষেত্রে এমনটা হলো। একটি জনমত সমীক্ষার পূর্বাভাসে এমনটাই দাবি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদন থেকে আরো জানা যায়, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জনপ্রিয়তা বাড়ার দাবিও করা হয়েছে ওই সমীক্ষায়। যদিও এখন পর্যন্ত দুজনের ব্যবধান অনেক। গত ৪ জুন দেশটির লোকসভা ভোটের ফল প্রকাশের পরে এই প্রথম ইন্ডিয়া টুডের ‘মুড অব দ্য নেশন’ সমীক্ষা করা হয়েছে। ১৫ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যে নেওয়া হয়েছে এক লাখ ৩৬ হাজার ৪৬৩ জনের মতামত।
এর মধ্যে সিভোটার এজেন্সি সরাসরি ৪০ হাজার ৫৯১ জনের মত নিয়েছে। অন্য ভোটাররা অনলাইনে তাদের অবস্থান জানিয়েছেন। এই মতামত সমীক্ষা জানাচ্ছে, ৪৯ শতাংশ ভোটারের ‘পছন্দের নেতা’ মোদি। রাহুলকে বেছে নিয়েছেন ৩২ শতাংশ ভোটদাতা।
৮ শতাংশের সমর্থন নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সমীক্ষা বলছে, এখনই লোকসভা ভোট হলে বিজেপির ভোট ৩৮ শতাংশ থেকে কমে ৩৬.৬ শতাংশ হতে পারে। তবে তারা জিততে পারে ২৪৪টি আসনে। অন্যদিকে কংগ্রেস পেতে পারে ১০৬টি। দেশের ৫৪৩টি লোকসভা ভোটের সব কটিতেই জনমত সংগ্রহ করা হয়েছিল এ সমীক্ষায়। লোকসভা ভোটের আগেই তুলনায় মোদির প্রতি সমর্থন প্রায় ৭.৫ শতাংশ কমেছে বলে জানানো হয়েছে তাতে। অন্যদিকে রাহুলের প্রতি সমর্থন বেড়েছে প্রায় ১১ শতাংশ। তাৎপর্যপূর্ণভাবে ওই মতামত সমীক্ষায় মোদি জামানায় সিবিআই, ইডি, আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় সংস্থাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহারের অভিযোগ মেনে নিয়েছেন ৪৬ শতাংশ ভোটদাতা। মাত্র ৩৮ শতাংশ ভোটদাতা মনে করেন, কেন্দ্রীয় সংস্থাগুলোর এমন অপব্যবহার আগেও হয়েছিল।
Aminur / Aminur
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড
রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান
রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি
হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও
‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা
নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া
তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা