ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পণ্যে ভারতীয় মাখন ব্যবহার করায় নিউ জিল্যান্ডে দুগ্ধ কোম্পানিকে জরিমানা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-৮-২০২৪ রাত ৮:৩

নিউ জিল্যান্ডের একটি দুগ্ধ কোম্পানিকে তাদের পণ্যগুলোতে স্থানীয় উৎপাদিত বলে উল্লেখ করে আমদানিকৃত ভারতীয় মাখন ব্যবহারের অভিযোগে জরিমানা করা হয়েছে। তাদেরকে ৪ লাখ ২০ হাজার নিউ জিল্যান্ড ডলার (প্রায় ২ লাখ ৬১ হাজার মার্কিন ডলার) জরিমানা দিতে হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। সোমবার (২৬ আগস্ট) নিউ জিল্যান্ডের কমার্স কমিশন জানায়, মিলকিও ফুডস লিমিটেড নামক কোম্পানিটি তাদের শতভাগ খাঁটি নিউ জিল্যান্ড ঘি পণ্যে ব্যবহৃত মাখনের উৎস সম্পর্কে গ্রাহকদের বিভ্রান্ত করেছে। হ্যামিল্টনভিত্তিক মিলকিও কোম্পানি ফেয়ার ট্রেডিং অ্যাক্টের ১৫টি লঙ্ঘনের কথা স্বীকার করেছে। এর মধ্যে মিথ্যা তথ্য উপস্থাপন এবং অনুমোদন ছাড়াই নিউ জিল্যান্ডে তৈরি পণ্য চিহ্নিত করার জন্য ব্যবহৃত ফার্নমার্ক লোগোর ব্যবহার অন্তর্ভুক্ত ছিল। কমার্স কমিশনের ফেয়ার ট্রেডিং জেনারেল ম্যানেজার ভেনেসা হর্ন বলেন, নিউ জিল্যান্ডের দুগ্ধ শিল্পের আন্তর্জাতিক সুনাম ও উচ্চমান ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দেশের দুগ্ধ শিল্প ও রফতানির মূল্য নির্ধারণ করে। তিনি আরও বলেন, মিলকিও তাদের পণ্য প্রচারের জন্য ‘নিউ জিল্যান্ডের পরিচ্ছন্ন সবুজ ঘাসে উৎপন্ন দুগ্ধ খামার থেকে’ এবং ‘নির্মল নিউ জিল্যান্ডে উৎপাদিত ও প্রস্তুত’-এর মতো বর্ণনা ব্যবহার করে তাদের নিজস্ব পণ্যকে প্রচার করেছে, যদিও তাদের কিছু পণ্যতে আমদানিকৃত ভারতীয় মাখন ব্যবহার করেছে। হর্ন বলেন, এই মামলা অন্যান্য কোম্পানির জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে, যারা মিথ্যা দাবি করে নিউ জিল্যান্ডের ব্র্যান্ড ব্যবহার করার চেষ্টা করতে পারে। মিলকিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।
নিউ জিল্যান্ডের দুগ্ধ শিল্প দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম বড় আয়কারী খাত। মাত্র ৫০ লাখের কিছু বেশি জনসংখ্যা নিয়ে দেশটি বিশ্বের অষ্টম বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত। নিউ জিল্যান্ড ডেইরি কোম্পানিগুলোর অ্যাসোসিয়েশনের মতে, দেশটির দুগ্ধজাত পণ্যের ৯৫ শতাংশেরও বেশি বিদেশে রফতানি করে। নিউ জিল্যান্ড ট্রেজারির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মার্চ পর্যন্ত নিউ জিল্যান্ডের দুগ্ধ পণ্য রফতানি মূল্য ২৩.৭ বিলিয়ন নিউ জিল্যান্ড ডলার (প্রায় ১৪.৭ বিলিয়ন মার্কিন ডলার), যা মোট রফতানির প্রায় এক-চতুর্থাংশ।

 

Aminur / Aminur

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি

হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া

তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা

অভিজিতের পর আটক নেহা বোরাও