ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নাঙ্গলকোটে বন্যার পানিতে আরেকজনের মৃত্যু


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২৬-৮-২০২৪ রাত ১১:৩৭

কুমিল্লার নাঙ্গলকোটে বন্যার পানিতে ডুবে সিরাজুল হক (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়েছে । সিরাজুল উপজেলার ঢালুয়া ইউপির গোরকমুড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, গতকাল রবিবার বিকেলে গোরকমুড়া থেকে নৌকা দিয়ে অসুস্থ এক বৃদ্ধকে বন্যা কবলিত এলাকা পার করতে যান সিরাজুল হক। ফেরার পথে পানির স্রোতে নৌকা উল্টে নিখোঁজ হন সিরাজুল হক। পরে সন্ধ্যার পর থেকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি তাকে।

স্থানীয় সূত্রে জানা যায় , নিখোঁজ হওয়ার পর স্পিডবোট না থাকায় সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রাতে চাঁদপুর থেকে একদল ডুবুরি এনে সোমবার বেলা ১২টার দিকে অনেক খোঁজাখুঁজি পর সিরাজুল হকের লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী মুঠোফোন বলেন, বিষয়টি আমি জেনেছি। ওই এলাকার অনেক পানি হওয়ায় তাদের অনেক বার বলেছি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য। কিন্তু তারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে আসছে রাজি নন।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান

আত্রাইয়ে প্রেমে ব্যর্থ হয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুই প্রতিষ্ঠানে বেতন ভাতা নেওয়া সহ একাধিক অনিয়মের অভিযোগ