ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করা শিক্ষিকাদের বিরুদ্ধে ব্যবস্থা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২১ দুপুর ১১:৪

ভারতে বদলির প্রতিবাদে আত্মহত্যার চেষ্টা করা শিক্ষিকাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে দেশটির রাজ্য সরকার। মঙ্গলবার বিকাশ ভবনের সামনে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারী শিক্ষিকরা। পুলিশ তাদের বাধা দিতে গেলে হঠাৎই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তারা। সঙ্গে সঙ্গে অসুস্থও হয়ে পড়েন শিক্ষিকারা। পুলিশ পাঁচজনকেই হাসপাতালে নিয়ে যায়। ওই পাঁচ জনের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। কিন্তু দাবিদাওয়া আদায়ের ক্ষেত্রে এ ভাবে আত্মহত্যা চেষ্টা করার ঘটনা ভালো ভাবে নেয়নি শিক্ষা অধিদফতর। সরকার যে এ বিষয়ে কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে তার ইঙ্গিত মিলেছে শাসকদলের এক প্রবীণ নেতার কথায়। তিনি বলেন, ‘‘দাবি আদায়ের জন্য এমন ঘটনা ঘটানো উচিত হয়নি।’’

এ ছাড়া, প্রশাসনও যে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে তারও ইঙ্গিত মিলেছে। সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক বিশেষজ্ঞদের দল।

অসুস্থ পাঁচ শিক্ষিকাই ঐক্য মঞ্চের সদস্য। মঙ্গলবার বিকাশ ভবনের সামনে বিষ খাওয়ার আগে তাদেরই একজন অণিমা নাথ বলেন, ‘‘শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আমাদের বদলি করেছেন। আমরা দক্ষিণ ২৪ পরগনা জেলায় থাকি। অথচ আমাদের বদলি করা হয়েছে কোচবিহারে।’’ ছবি চাকী নামের এক শিক্ষিকাও বিকাশ ভবনের ওই আন্দোলনে ছিলেন। তিনি বলেন, ‘‘আমাদের যা বয়স, তাতে আমাদের অত দূরে গিয়ে চাকরি করা সম্ভব নয়। তাই সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি।’’ এর পরেই পুলিশ তাদের বাধা দেয়। এবং সঙ্গে সঙ্গেই তারা বিষ খাওয়ার চেষ্টা করেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

প্রীতি / প্রীতি

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ