সড়কের বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী
মসজিদ, মাদরাসা, কবরস্থান ও ঈদগাহ মাঠে যাওয়ার এক মাত্র সড়কটি সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগি হয়ে পড়ে। ফলে ভোগান্তিতে রয়েছে এলাকার কয়েক হাজার মানুষ। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দী ইউনিয়নের বিন্নিবাড়ী গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি তিন কিলোমিটার পাকা করণের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, উপজেলার বিন্নিবাড়ী গ্রামে পূর্ব ও পশ্চিমে দুটি মসজিদ রয়েছে। এই এলাকার মানুষের বাজারে চলাচলের একমাত্র সড়ক এটি। শুকনো মৌসুমে এসব গর্ত পেড়িয়ে গাড়ি চলাচল করলেও একটু বৃষ্টি হলেই সড়ক যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়। বিভিন্ন পণ্যসামগ্রী আনা-নেওয়ার জন্য এই সড়কে যানবাহন চলাচল করে। এ ছাড়াও এই সড়ক সংলগ্ন মসজিদ, মাদরাসা, কবরস্থান ও ঈদগাহ মাঠ রয়েছে। সামান্য বৃষ্টি হলেই মসজিদে নিয়মিত নামাজ পড়া মুসুল্লী ও মাদরাসায় শিক্ষার্থী কমে যায় বলে জানান এলাকাবাসী।
স্থানীয় শিক্ষার্থী আবু হাসান সুমন বলেন, একটু বৃষ্টি হইলেই আমরা এই রাস্তা দিয়া মাদরাসায় যাইতে পারি না। রাস্তাটি পাকা কইরা দিলে সবসময় মাদরাসায় যাইতাম।
অটোরিক্সা চালক জাকির হোসেন বলেন, প্রতিদিন যাত্রী ও বিভিন্ন পণ্যসামগ্রী নিয়া এই সড়কে যাতায়াত করি। এই এলাকার মানুষের যোগাযোগের অন্যতম একটি সড়ক। কিন্তু একটু বৃষ্টি অইলেই আর চলাচল করুন যায় না। তাই রাস্তাটি পাকা কইরা দিলে আমগর বিরাট উপকার অইতো।
বিন্নিবাড়ী জামে মসজিদের ঈমাম মো. মুনছুর আলী বলেন, বর্ষাকাল এলেই এই এলাকার মানুষের দূর্ভোগের কারন হয়ে দাড়ায় এই সড়কটি। রাস্তা এতোই খারাপ হয় যে মসজিদের নিয়মিত মুসল্লিরাও ওয়াক্ত নামাজ আদায় করতে আসতে পারেন না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা থেকে কাকরকান্দী যাওয়ার সড়ক থেকে বিন্নিবাড়ী গ্রামের ভিতরের দিকে দুটি ঢাল নেমে গেছে। সামনে এগুতেই মসজিদ, মাদরাসা, কবরস্থান ও ঈদগাহ মাঠ। এই মসজিদেও পশ্চিমে আরো একটি মসজিদ রয়েছে। দুটি মসজিদ একই এলাকার হওয়ায় মানুষের চলাচলের সড়ক এটি। বৃষ্টির পানি জমে বিভিন্ন যায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে কাঁদা সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত ব্যাটারিচালিত অটোরিক্সা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম বলেন, ওই সড়কটি আইডিতে পড়ছে কি না দেখতে হবে। আইডিতে পড়লে যে কোন প্রকল্পের মাধ্যমে পাকা করা হবে। এরপরেও আমি লোক পাঠিয়ে ওই রাস্তাটি দেখার ব্যবস্থা করবো।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত