ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২১-১১-২০২৪ দুপুর ৪:১৩
যশোরের কেশবপুরে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরশহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার। বিশেষ অতিথির বক্তৃতা করেন, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শরীফুল ইসলাম, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক মোক্তার আলী, সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক আলাউদ্দীন আলা, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ঢাকায় নিহত শহীদ তৌহিদুর রহমান এঁর পিতা আব্দুল জব্বার মোল্যা, আহত পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন খুলনা বিএল কলেজের শিক্ষার্থী সরদার তাহমিন আহসান মাহিন, ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী মুস্তাকিম আল মুনিম, ২য় বর্ষের শিক্ষার্থী সোহাগী দাস।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক