ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পরিবর্তনের স্বপ্ন পূরণ করবে জাতীয় নাগরিক পার্টি : আসাদুল ইসলাম মুকুল


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৫-১১-২০২৫ দুপুর ৪:৫৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা-২০ (ধামরাই) আসনের মনোনয়ন প্রত্যাশী আসাদুল ইসলাম মুকুল বলেছেন, “তরুণ্যনির্ভর এই জাতীয় নাগরিক পার্টি-৫৩ বছরে যেসব দল দেশ শাসন করেছে, তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ধামরাইয়ের মানুষ পরিবর্তন চায়। শাপলা কলিকে জয়যুক্ত করবেই জনগণ। সাধারণ মানুষের যে পরিবর্তনের স্বপ্ন-তা শুধু জাতীয় নাগরিক পার্টির মাধ্যমেই সম্ভব।”

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার বাইশাকান্দা ইউনিয়নে এনসিপির ২৪ দফা ইশতেহার বাস্তবায়নে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “আমরা তরুণ। অনেকেই এখনো আমাদের দলকে পুরোপুরি চেনেন না। তাই আমরা ঘরে ঘরে যাচ্ছি, শাপলা কলির বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। এনসিপি সাধারণ মানুষের অধিকার ও উন্নয়নের কথা বলে। ২৪ দফার ইশতেহারই মানুষের ভাগ্য পরিবর্তনের রূপরেখা-জীবনমান উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে এ ২৪ দফার বিকল্প নেই।”

গণসংযোগ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির ধামরাই উপজেলা প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী নাজমুল হক, যাদবপুর ইউনিয়নের প্রধান সমন্বয়কারী মোশাররফ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার