ঢাকা বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

নবীনগরে চার গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপির মতবিনিময় সভা


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি photo নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১১-২০২৫ বিকাল ৬:৫৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে নবীনগরে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নানকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নারায়ণপুর চারগ্রাম ঈদগাঁহ মাঠে চার গ্রামের সর্বস্তরের মানুষের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। তিনি আগাম নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে স্থানীয় জনগণের ঐক্য, করণীয় এবং মাঠপর্যায়ে সংগঠনের শক্তিশালী ভূমিকা সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম সুরুজ খাঁ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন সোহেল। এ সময় আরও বক্তব্য রাখেন মোহাম্মদ ইউনুস, এস এ ফজলুল করিম সাদেক, হাজী জহিরুল হক জরু, আব্দুল আহাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “চার গ্রামের মধ্যে ৫৩ বছরে আমরা কোনো প্রার্থী পাইনি। এবার প্রথমবারের মতো আমাদের এলাকার নেতা বিএনপির প্রার্থী হয়েছেন। তাই নবীন-প্রবীণ ও যুবসমাজকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমানের নির্দেশে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয় থাকতে হবে। মনোনয়ন প্রত্যাশী নেতৃবৃন্দের সঙ্গেও আলোচনা হয়েছে—সবাইকে সঙ্গে নিয়েই আমরা কাজ করব।”
সভা শেষে চার গ্রামের সাধারণ মানুষ প্রার্থীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এবং নির্বাচনী মাঠে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এ সময় বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে চার গ্রাম জুড়ে একটি বিশাল র‌্যালি বের করা হয়।

Aminur / Aminur

ধামইরহাটে প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেকের উপর হামলা, থানায় মামলা দায়ের

নবীনগরে চেয়ারম্যানের ওপর হামলা:দোকান ভাংচুর, থানায় মামলা 

ধুনটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

শেরপুরে বাবর ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেল জব্দ ও জরিমানা

যশোরে শাশুড়িকে জবাই করে বস্তাবন্দী পুত্রবধূ আটক

মোহনগঞ্জে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পে গরুকে এলএসডি টিকা, খামারিদের স্বস্তি

মেহেরপুরে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫

নতুন ব্রিজে নৌ পুলিশের অভিযানে ডাকাত সন্দেহে আটক ২

বরগুনা সরকারি মহিলা কলেজের সামনে কৃষ্ণচূড়ার অপরূপ সৌন্দর্য

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষায় বসতে পারল না জান্নাতি, এক বছর নষ্টের অভিযোগ

নেত্রকোণার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের ঘটনায় ১ নারী নিহত