ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে জর্ডানে নারী কর্মী পাঠাতে প্রশাসনের উদ্যোগে কর্মশালা ও জব ফেয়ার


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২১-১১-২০২৪ দুপুর ৪:৩৫

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর উদ্যোগে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ কর্মশালা ও  জব ফেয়ারের মাধ্যমে কর্মী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর দিনব্যাপী ধামইরহাট উপজেলা অডিটোরিয়ামে ইউএনও মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এই কর্মশালার উদ্বোধন ঘোষনা ও প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়েসেলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা সম্পাদক ও যুগ্ম সচিব মো. শওকত আলী। কর্মশালায় বোয়েসেলের মহাব্যবস্থাপক উপসচিব এ বি এম আবদুল হালিম, উপ-মহা ব্যবস্থাপক ও সিনিয়র সহকারি সচিব মো. নাজমুন নাহার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নুর মোহাম্মদ, বোয়েসেলের ব্যবস্থাপক মো. হাবিবুল্লাহ খান, আইওএম প্রতিনিধি লুবনা ফারজানা, ক্লাসিক ফ্যাশন জর্ডানের প্রতিনিধি স্বপন মাহমুদ, ওসি রাইসুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্বামাম মাহমুদা রীপা, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় ৭ জন দক্ষ কর্মী ও ২০০ জনের রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হয়।
ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী জানান, বাংলাদেশ সরকারের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে বোয়েসেল। বোয়েসেল দালাল বিহীন সর্বদা প্রান্তিক জণগনের জন্য নৈতিক নিরাপদ ও সাশ্রয়ী অভিবাসন নিশ্চিত করে থাকে। আর্থিক ও জীবন ঝুঁকি ছাড়া অভিবাসন কেরিয়ার গঠনে সর্বদা সততার সহিত কাজ করে যাচোছ বোয়েসেল। উক্ত কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ কর্মশালায় শতাধীক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

দেশ স্বাধীনের পর প্রথম বারের মতো ধামইরহাট উপজেলার প্রত্যন্ত এলাকায় এই সেবা পেয়ে ইউএনও মোস্তাফিজুর রহমানের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন ধামইরহাটের সুধীমহল। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন