ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ভারতে বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদে রায়গঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৭-৮-২০২৪ দুপুর ৪:২২

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভারতে বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে মিছিল নিয়ে  রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বর ও পৌর এলাকা প্রদক্ষিণ করে  এসে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘পেতে হলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি’, ‘ইন্ডিয়া বয়কট, বয়কট বয়কট’, ‘হিন্দু-মুসলিম ভাই ভাই, ভারত নিয়ে আপস নাই’,  স্লোগানে মুখরিত করে তুলে উপজেলা পরিষদ এলাকা।

রায়গঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শেখ রিয়াদ বলেন, পরিকল্পিত ভাবে ভারত সরকারের পক্ষ থেকে বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর ফলে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর প্লাবিত হয়েছে। যার মধ্যে ফেনীর অবস্থা খুবই ভয়াবহ। ভারত অসময়ে বাঁধ দিয়ে রাখে। আমাদের যখন পানির প্রয়োজন হয়, তখন তারা পানি দেয় না। অসময়ে আমাদের ভাসিয়ে দেয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক শিক্ষার্থী ফয়সাল, শ্রাবণ বলেন, ফেনীতে আমাদের অনেকের মা-বোন বুক সমান পানির ওপর মানবেতর জীবনযাপন করছেন। আমাদের ওপর বছরের পর বছর আগ্রাসন চালানো হয়েছে। আজকের ছাত্রসমাজ কোনো তামাশা মেনে নেবে না। দেশের ছাত্রসমাজকে ফেনীর দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান করছি।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের