ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে মাছ ধরতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ২৭-৮-২০২৪ বিকাল ৫:১৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগরে মাছ ধরতে গিয়ে  রায়হান উদ্দিন রাজু(২৪)  নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রাজু  উপজেলার সৈয়দপুর ইউনিয়নের  পূর্ব সৈয়দপুর গ্রামের আব্দুল লতিফ মৌলভী বাড়ির ওমান প্রবাসী সলিমুল্লাহ খান প্রকাশ খান সাহেবের ছেলে এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসির) শিক্ষার্থী। 

মঙ্গলবার(২৭ আগস্ট)  সকালে  ইউনিয়নের  ভূঁইয়ার হাট বগাচতর এলাকার একটি খালে মাছ ধরতে যায় রাজুসহ তাঁর এলাকার বন্ধুরা মিলে।  দুপুরে খালে জাল মারার একপর্যায়ে প্রবল পানির স্রোতে তলিয়ে যায় রাজু। এ সময় অন্যরা তাকে অনেক খুঁজেও উদ্ধার করতে পারেনি। আধা ঘণ্টা পর সাগরে জেলেরা জাল ফেলে  উদ্ধার করে  সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

 কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন প্রতিবেশি  মো, আলাউদ্দিন বলেন, ‘রাজুকে উদ্ধার করে আমরা সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই সেখান থেকে চমেক হাসপাতালে নেওয়ার পথে রাজু শেষ নিঃশ্বাস ত্যাগ করে। 

এমএসএম / এমএসএম

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা

আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা

কম দিছো ক্যা আবার,আর এক হাজার দিলেইতো হয়

ধামরাইয়ে পল্লী উন্নয়ন দিবস উদযাপন, ঋণ ও গাছের চারা বিতরণ

মাদারীপুরে জজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরি ও লুট

মহাদেবপুরে অধ্যক্ষ আরিফ এখন ‘সবুজের ফেরিওয়ালা’

ভোলায় এতিমখানার বরাদ্দের টাকা উত্তোলনের সময় উচ্চমান সহকারী সুমন কে দিতে হয় চাহিদামত ঘুষ

পটুয়াখালীতে সাংবাদিক জাকির মাহমুদ সেলিমের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বারহাট্টায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের মাইকিং

রাজারহাটে চিপস এর প্রলোভন দেখিয়ে মন্দিরের সভাপতি কর্তৃক ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ