হাসপাতালের তত্বাবধায়কসহ চারজন পলাতক
গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ের যাওয়ার পর থেকে পলাতক রয়েছেন ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ সদর হাসপাতালের চারজন স্টাফ। এরা হলেন- হাসপাতালের তত্বাবধায়ক ডা. বাহাউদ্দিন, সিনিয়র স্টাফ নার্স মো. সাইফুল ইসলাম, জান্নাত আরা শিমুল ও সহকারি নার্স মোতালেব হোসেন। সদ্য ক্ষমতাচ্যুত সরকারের আমলে এরাই ছিলেন সর্বেসর্বা।
খোঁজ নিয়ে জানা যায়, হাসপাতালের তত্বাবধায়ক ডা. বাহাউদ্দিন নিজেকে শেখ হাসিনার লোক পরিচয় দিত। আর আওয়ামী লীগ নেতাদের সাথে সুসম্পর্ক ছিল পলাতক তিন নার্সের। এই চারজনের ভয়ে তটস্থ থাকতো হাসপাতালের অনন্য চিকিৎসক, নার্স ও স্টাফরা। ক্ষমতাচ্যুতির সঙ্গে সঙ্গে প্রাণ বাঁচাতে পালিয়ে যান তারা।
জানা যায়, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর প্রচার হওয়ার পর হামলা করা হয় সহকারি নার্স মোতালেব হোসেনের বাসভবনে। ভাংচুর করা হয় বাসার আসবাবপত্র। তত্বাবধায়ক ডা. বাহাউদ্দিন পালিয়ে যান হাসপাতালের এ্যাম্বুলেন্সে।
হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসক বদরুল আলম তাদের পলাতক থাকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিয়ম অনুযায়ী তাদেরকে শোকজ করা হবে। এরপর বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান