ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না: রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮-৮-২০২৪ দুপুর ১১:৪০

রাশিয়ার অভ্যন্তরে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে হামলার অনুমোদন দেওয়ার বিষয়ে মস্কো জানিয়েছে, পশ্চিমারা আগুন নিয়ে খেলছে। তাছাড়া যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানানো হয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। গত ৬ আগস্ট সীমান্ত দিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশের পর হামলা শুরু করে ইউক্রেনীয় বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার মাটিতে এটি সবচেয়ে বড় হামলা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমারা ইউক্রেন যুদ্ধের তীব্রতাকে আরও বাড়াতে চায়। তিনি বলেন, আমরা আরও একবার নিশ্চিত করে বলে দিচ্ছি যে আগুন নিয়ে খেলা চলছে তা খুবই বিপজ্জনক।
ল্যাভরভ বলেন, আমেরিকানরা তৃতীয় বিশ্বযুদ্ধের কথা শুনলে অন্যকিছু চিন্তা না করেই ধরে নেয় যে, এমন কিছু হলে একান্তভাবে কেবল ইউরোপই আক্রান্ত হবে। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল ইউরোপে সীমাবদ্ধ থাকবে না। ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর বেশ কয়েকবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি এও বলেছেন যে রাশিয়া যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে সংঘাত চায় না।

 

Aminur / Aminur

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি

হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া

তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা

অভিজিতের পর আটক নেহা বোরাও