ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কেরানীগঞ্জ মডেল থানায় উপজেলা চেয়ারম্যানসহ ৫১০ জনের বিরুদ্ধে মামলা


আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ photo আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ
প্রকাশিত: ২৮-৮-২০২৪ দুপুর ২:৩০

ঢাকার কেরানীগঞ্জের মডেল থানায় ২৬ তারিখ সোমবার রাতে একটি মামলা করা হয়েছে।  মামলায় উপজেলার সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ ও হযরতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নালকে প্রধান আসামি করে ৩১০ আওয়ামী লীগ নেতা-কর্মী আরও ২০০ জনকে বেনামে আসামি করে কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 মামলাটি দায়ের করেন ১৯ শে জুলাই ছাত্র আন্দোলনে নিহত ইস্পাহানি বিশ্ববিদ্যালয়ের ছাত্র  
রিয়াজের ছোট চাচা মো. রমজান আলী। মামলার এজাহারে বাদী বলেন, গত ১৯ জুলাই কেরানীগঞ্জ মডেল থানা দিন শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় সৈকত ফার্মেসির সামনে পাকা রাস্তার ওপর বৈষম্যবিরোধী ৫০০ থেকে ৭০০ ছাত্র-জনতা আন্দোলন করছিলেন। এ সময় উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের নির্দেশে এবং হযরতপুর ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নালের নেতৃত্বে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে ছাত্র-জনতার আন্দোলনকে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে লাঠিপেটা ও গুলি চালানো হয়। এ সময় একটি গুলি রিয়াজ হোসেনের মাথায় লাগে রিয়াজকে আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর থানা পুলিশের কর্মবিরতি থাকার কারণে থানায় এসে এজাহার করতে বিলম্ব হয় বলেও লিখিত বক্তব্যে জানান তিনি। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) খালেদুর রহমান বলেন, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে ৩১০ জনের নামে ও ২০০ জন বেনামে আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-২৪। সরকারি ইস্পাহানি  কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র রিয়াজ হোসেন নামের এক ছাত্র ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনে যোগ গিয়ে বিকালে মোহাম্মদপুর এলাকায় মাথায় গুলি লেগে নিহত হয়। অনেক জায়গায় খোঁজার পর ২০ জুলাই বিকালে সোহরাওয়ার্দী 
হাসপাতালের মর্গে রিয়াজের লাশের সন্ধান পায় পরিবার। নিহত রিয়াজ একই উপজেলার তারানগর ইউনিয়নের ছোট ভাওয়াল এলাকার আশ্রাফ উদ্দিনের ছেলে।

T.A.S / T.A.S

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান