ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে বন্যার পানি কমতে শুরু করেছে


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২৮-৮-২০২৪ দুপুর ২:৩৯

কুমিল্লার নাঙ্গলকোটে বন্যাকবলিত এলাকাগুলো থেকেও একটু একটু করে পানি নামতে শুরু করেছে। এভাবে পানি কমতে থাকলে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে অন্তত সপ্তাহখানেক বা তারও বেশি সময় লাগতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউপির, রায়কোট উত্তর- দক্ষিণ ইউপির ও বিভিন্ন এলাকায় দুই ফুটের ওদিক পানি কমেছে। তবে অন্যান্য এলাকায় পানি স্থিতিশীল রয়েছে। তবে উপজেলার দক্ষিণ অঞ্চল এলাকার পানি কিছুটা স্থিতিশীল থাকায় ৪/৫ ইঞ্চি পানি কমেছে।  আগামী দিন দুয়েক দিনে বৃষ্টি না হলে আরে কিছুটা পানি নিচের দিকে নামবে বলে ধারণা করা যাচ্ছে । তবে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে সপ্তাহখানেকের ও বেশি সময় লাগতে পারে বলে ধারণা করছেন স্থানীয় এলাকাবাসী।

পানি কমলেও স্বস্তিতে নেই বন্যাকবলিত এলাকার মানুষজন। গত কয়েক দিনে সড়কের অবকাঠামো নষ্ট হওয়ার পাশাপাশি বন্যাপরবর্তী বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার আশঙ্কা করছেন দুর্গত মানুষের মাঝে। ইতিমধ্যে বন্যা কলিত মানুষের পায়ে এলার্জি সহ বিভিন্ন রোগের দেখা দিয়েছে।

নাঙ্গলকোটের পূর্বাঞ্চলে কিছুটা পানি কমে যাওয়া আত্মীয় স্বজনের বাড়ি ও আশ্রয় কেন্দ্র থেকে নিজ নিজ বাড়ির ফিরে বসত বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নতা ও ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামতের কাজে ব্যস্ত রয়েছেন ।

T.A.S / T.A.S

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত