ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

আ'লীগের পরিচালনায় একঘেয়ামি, স্বেচ্ছাচারিতা অভিযোগে পদত্যাগ করলেন সভাপতি


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৮-৮-২০২৪ দুপুর ২:৪০
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শমেস উদ্দিন বাবু আওয়ামীলীগের ওপর ঘৃণা ও ক্ষোভ নিয়ে দলের সবধরনের পদ পদবী থেকে পদত্যাগ করেছেন।
 
গত মঙ্গলবার নিজ হাতে স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি ঘোষণা পত্র পাঠ করে শোনান তিনি।
 
শমেস উদ্দিন বাবু বলেন, কারো প্ররোচনায় নয়, বরং স্বেচ্ছায় ও স্বজ্ঞানে এ ঘোষণা পত্রে নিজে স্বাক্ষর করি। আজ থেকে দলের সব ধরনের পদ থেকে পদত্যাগ করলাম এবং অব্যাহতি নিলাম দলের সব ধরনের কর্মকাণ্ড থেকে।
 
ঘোষণাপত্রে মো. শমেস উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। বাংলাদেশ আওয়ামী লীগের দল পরিচালনায় একঘেয়ামি, স্বেচ্ছাচারিতা, হটকারিতা ও নানা রকম দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ায় এবং আমার ব্যক্তিগত জীবনে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিসাধন করায় আওয়ামীলীগের উপর ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি হয় এবং পারিবারিক চাপে পড়ি। বর্তমানে আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় দায়িত্ব পালন করতে অক্ষম।
 
এ সকল কারণে নিজ ইচ্ছায় ও নিজ জ্ঞানে কাহারো প্ররোচনায় না পড়িয়া সুস্থ মস্তিষ্কে স্বজ্ঞানে পদত্যাগের  ঘোষণাপত্রে স্বাক্ষর করি।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত