ধামইরহাটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নওগাঁ জেলা দুর্নীতি দমন কমিশন ও ধামইরহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতা ২৮ আগষ্ট মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। ""সামাজিক আন্দোলনই দুর্নীতিমুক্ত সমাজ গঠনের একমাত্র উপায়"" বিষয়ের পক্ষে চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে আড়ানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় চকময়রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়। চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মুশফিক আল মাহিন শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামইরহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান।
প্রতিযোগিতা প্রত্যক্ষ করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, নওগাঁ জেলা সমন্বিত দুর্নীতি কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান, ধামইরহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তাইমুর রহমান, কমিটি সদস্য সাবেক অধ্যক্ষ ফরিদুজ্জামান, প্রধান শিক্ষক লুৎফর রহমান, আব্দুর রহমান সাবু, বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, সহকারি অধ্যাপক মোসফেকা খানম ও প্রভাষক একরামুল হক। মডারেটরের দায়িত্ব পালন করেন একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার। প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন আগত অতিথিদের নিয়ে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
T.A.S / T.A.S
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান