ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়ায় দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন


আবু নাইম শাহ,  কোটালীপাড়া  photo আবু নাইম শাহ, কোটালীপাড়া
প্রকাশিত: ২৮-৮-২০২৪ দুপুর ৩:৩৭

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পিঞ্জুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। 

আজ বুধবার বেলা ১১ টার দিকে বিদ্যালয়ের সামনের সড়কে তারা এ মানববন্ধন করে। ঘটনার বিবরণে জানা গেছে, পিঞ্জুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিহার রঞ্জন বারুরী ও কম্পিউটার শিক্ষক মিঠু মন্ডল দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের যৌন নিপীড়ণ করে আসছিলো। এ ব্যাপারে শিক্ষার্থীদের পক্ষ থেকে জেলা শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে জেলা সহ শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম বিদ্যালয়ে তদন্ত আসার পূর্ব মুহূর্তে তিন শতাধিক  শিক্ষার্থী ঐ দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধনে অংশ নেয়। 

মানববন্ধন অনুষ্ঠানে শিক্ষার্থীরা বলেন,  প্রধান শিক্ষক নিহার রঞ্জন বারুরী ও কম্পিউটার শিক্ষক মিঠু মন্ডল ক্লাসের ছাত্রীদের দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে যৌন হয়রানি করে আসছে। এ ব্যাপারে সাবেক ম্যানেজিং কমিটি সহ শিক্ষা দপ্তরে অভিযোগ করেও আমরা কোনো প্রতিকার পাই নেই।  তাই যৌন নিপীরণকারী ঐ দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করছি। আমরা অনতিবিলম্বে তাদের অপসারণ চাই।

গোপালগঞ্জ জেলা সহ শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন,  শিক্ষার্থীদের সাথে কথা বলে অভিযোগের সত্যতা  পাওয়া গেছে,  আমি জেলা শিক্ষা অফিসারকে তদন্ত বিষয়ে অবগত করে এক সপ্তাহের মধ্যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

T.A.S / T.A.S

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন