ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে নয় সপ্তাহ ধরে বেতন বন্ধের জের: চা শ্রমিকদের বিক্ষোভ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৮-৮-২০২৪ দুপুর ৪:৪৮

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের  ফুলতলা চা বাগানের শ্রমিকদের ০৯ সপ্তাহ ধরে তলব (মজুরি) বন্ধ আছে। বুধবার ( ২৮ আগস্ট) সকাল থেকে পনেরো'শ চা শ্রমিকর বাগানের ফ্যাক্টরির সামনে পাওনা মজুরি দাবিতে আন্দোলন করেন। 

সরেজমিনে গিয়ে জানা যায়, দেশের চলমান রাজনৈতিক সংকট, প্রকট অর্থনৈতিক মন্দা এবং অন্যান্য ব্যবসায়িক নিয়ন্ত্রণ বহির্ভূত প্রেক্ষিতে " দি নিউ সিলেট টি এস্টেটস লিমিটেড" এর ফুলতলা চা বাগানের সকল কার্যক্রম আগামী ৮ অক্টোবর, ২০২৪  তারিখ পর্যন্ত সাময়িকভাবে বন্ধ করার নোটিশ পাঠানো হয়। তবে দেশের চলমান সার্বিক অবস্থার উন্নতি হলে অত্র চা বাগান চালু হবে বলে জানা যায়। তিন মাসের বেশি সময় ধরে কর্মচারীদের বেতন বন্ধ।  ৯ সপ্তাহ ধরে শ্রমিকের মজুরি ও রেশন বন্ধ।  বেতন না পেয়ে বেহাল অবস্থা শ্রমিক পরিবারগুলোর। এই নিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে। এই বেতন সমস্যায় কার্যত বন্ধের মুখে ফুলতলা চা বাগান। মাথায় হাত শ্রমিকদের। বুধবার সকাল থেকে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ফ্যাক্টরি ঘেরাও করে আন্দোলন শুরু করে। খবর পেয়ে সেখানে উপস্থিত হোন সেনাবাহিনী, পুলিশ ও জনপ্রতিনিরা। এ সময়  উপস্থিত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিস আকারুল ইসলাম, জুড়ী থানার ওসি মোঃ মেহেদী হাসান, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম সেলু, ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ ও স্বপন মল্লিকসহ উপস্থিত সবাই বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝানোর চেষ্টা করেন এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য আশ্বস্ত করেন। 

ফুলতলা ইউনিয় পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু বলেন, শ্রমিকদের পাশে আমি সবসময় ছিলাম, আছি থাকবো। এই ইউনিয়নের সকল শ্রমিক আমার ভাই। আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমি করবো।

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আকারুল ইসলাম বলেন, শ্রমিকদের সকল যৌক্তিক দাবি  মেনে নিতে হবে। এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করব। 

জুড়ী থানার ওসি মেহেদী হাসান বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি পেতে যতটুকু সহযোগিতা লাগবে আমরা তাদের পাশে থাকবো এবং খুব দ্রুতই এ বিষয়টি আমরা সমাধানের চেষ্টা করব। 

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান