পার্বত্য উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে খাগড়াছড়িতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বাঙালিদের নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে খাগড়াছড়ি পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
বিক্ষোভকারীরা খাগড়াছড়ি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও শাপলা চত্বরের মুক্তমঞ্চে পৃথক সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. রফিকুল ইসলাম।
বিক্ষোভ থেকে গত শুক্রবার খাগড়াছড়ি সফরকালে সুশীল সমাজের সাথে মতবিনিময়কালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বাঙালি জাতিকে হেয় করে অ-পাহাড়ি বলে বক্তব্য প্রদানের নিন্দা জানিয়ে অবিলম্বে বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া এবং এ ধরণের মানসিকতা থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেয়া হয়।
পাশাপাশি সম্প্রতি সময়ে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীকে নিয়ে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয়।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন