ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নওগাঁয় হেরোইন উদ্ধার মামলায় ২ জনের মৃত্যুদন্ড


নওগাঁ প্রতিনিধি photo নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৮-২০২৪ বিকাল ৫:৩০

নওগাঁয় মাদক মামলায় দুজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।মৃত্যুদন্ডপ্রাপ্ত দুজন হলেন চাঁপাইনবাবগঞ্জের গড়াইপাড়া গোরস্থান ঈদগাহ এলাকার মোস্তাজ আলী মন্টুর ছেলে লিটন মিয়া ও চর বাগডাঙ্গা এলাকার আলাউদ্দিনের ছেলে ইউসুফ আলী। 

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে ২০২৩ সালের ১৮ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি গোয়েন্দা টিমের দেওয়া তত্যর ভিত্তিতে র‌্যাব-৫ সদস্যরা নওগাঁর পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের সরাইডাঙ্গা গ্রামের ছাতলতলা ব্রিজের ওপর একটি ট্রাক্টরের পেছনে টুল বক্স থেকে ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় ট্রাক্টরচালক লিটন মিয়া ও ইউসুফ আলীকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। উক্ত মামলায় মোট ১২ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে এই আজ এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আজকের এই রায়ের মধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মাদক চোরা কারবারিদের কাছে একটি সতর্কতামূলক বার্তা পৌঁছানো হয়েছে, যাতে মাদক কারবারি ও যুবসমাজ মাদক থেকে বিরত থাকে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা পায়। আসামী পক্ষের এ্যাডভোকেট কৌশিক কুমার দাস বলেন, আজকের এ রায়ের মাধ্যমে আসামিরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। এ কারণে আমরা দ্রুত এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব এবং আমরা আশা করি উচ্চ আদালতে ন্যায়বিচার পাব।

T.A.S / T.A.S

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়