গোদাগাড়ীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
রাজশাহীর গোদাগাড়ীতে বাসের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে চাঁপাই - রাজশাহী মহাসড়কের গোদাগাড়ী ফায়ার সার্ভিস হলের মোড়ের সামনে এই সড়ক দুর্ঘটনায় ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জগামী বাস ও গোদাগাড়ী থেকে ছেড়ে আসা ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতরা হলেন, গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে অটোরিকশার চালক মনিরুল ইসলাম এবং একই এলাকার বাসিন্দা মৃত মান্নানের ছেলে মিলন হোসেন।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, সকাল সাড়ে ৮ টার দিকে অটোরিকশা ও বাস মুখোমুখি সংঘর্ষ হয়।অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ঘাতক বাস ও চালক কে আটক করা হয়েছে।
T.A.S / T.A.S
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন