গুইমারায় তৃণমুল উন্নয়ন সংস্থার আলোচনা সভা
গুইমারায় তৃনমূল উন্নয়ন সংস্থার উদ্যোগে জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন আইন সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন, তৃণমুল উন্নয়ন সংস্থার খাগড়াছড়ি জেলা প্রকল্প সমন্বয়কারী মিনুচিং মারমা।
বুধবার ২৮ আগস্ট ২০২৪ সকালে গুইমারা গভ. মডেল হাই স্কুলের কনফারেন্স হলে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা প্রকল্প অফিসার সুকিরণ চাকমা, গুইমারা উপজেলার প্রকল্প অফিসার মোঃ মফিজ উদ্দিন, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, গুইমারা নবারন সঙ্গ সমীতির সভাপতি সাহাবুব হোসেন, গুইমারা বাজার ব্যবসায়ী ইউনুছসহ স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার ২০০৯ এর বিভিন্ন আইন কানুন সম্পর্কে উপস্থিত ব্যক্তি ও অতিথিদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়। এতে কিভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তথ্য না দিলে অথবা তার সিদ্ধান্তে অসন্তুষ্ট হলে কি করতে হবে? কার কাছে অভিযোগ দিতে হবে? কিভাবে আপীল করবে? এবং যেসব তথ্য প্রদান বাধ্যতামূলক নয় সেই বিষয়ে আলোচনা করা হয়।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন