ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বন্যা ও পাহাড়ধসের পরবর্তী সময়ে অসহায় মানুষদের মাঝে বিশেষ মানবিক সহায়তা


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৮-৮-২০২৪ বিকাল ৫:৪১

 পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের তত্ত্বাবধায়নে সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। 

এর ধারাবাহিকতায় ২৮ আগস্ট ২০২৪ বুধবার সিন্দুকছড়ি জোনের বাটনাতলী আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ ছদুরখীল এলাকায় বন্যা ও পাহাড়ধসের পরবর্তী সময়ে অসহায় মানুষদের মাঝে বিশেষ মানবিক সহায়তা স্বরুপ নিত্য প্রয়োজনীয় চাল, আটা, ডাল, তৈল এবং বিভিন্ন ধরনের শুকনো খাবারসহ ত্রাণ সামগ্রী প্রদান করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি। 

এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই চিকিৎসা, খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও আমাদের এধারা অব্যাহত থাকবে। ত্রাণ সামগ্রী বিতরণকালে সিন্দুকছড়ি জোনের মানিকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোঃ আসাদুজ্জামান খন্দকার ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা