রায়গঞ্জের ধামাইনগরে জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ আগষ্ট) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়ন জামায়াত ইসলামের উদ্যোগে ৮ নং ওয়ার্ডে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামাইনগর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ রেজোয়ান এর সভাপতিত্বে ও ইউনিয়ন শাখার বাইতুল মাল সম্পাদক মো. ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী'র উপজেলা আমির মো. আবুল কালাম বিশ্বাস।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাবেক রায়গঞ্জ পৌর মেয়র মোশাররফ হোসেন আকন্দ, সাবেক ছাত্র নেতা মনিরুল ইসলাম জাফর, ধামাইনগর ইউনিয়ন শাখার সেক্রেটারি মো. রঞ্জু, সহ সভাপতি মো. জমির উদ্দিন, উপজেলা মাজলিসুল মোফাসিরিনের সভাপতি মাওলানা মোহাম্মদ জাকারিয়া হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার কাজে সর্বদা নিয়োজিত। আমাদের এই প্রচেষ্টায় প্রত্যেকটি কর্মীকে তাকওয়াবান, ন্যয়পরায়ন ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। নিজেকে যোগ্য ও মানবিক হিসেবে গড়ে তুলতে পারলে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারবেন। এছাড়াও উপজেলা ও ধামাইনগর ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা