নাঙ্গলকোটে বন্যাদূর্গত মানুষের সহায়তায় জামায়াতে ইসলামী
কুমিল্লার নাঙ্গলকোট বন্যার পানিত প্লাবিত হওয়া অঞ্চলের দূর্গত মানুষের সহায়তার হাত বাড়িয়ে দিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কুমিল্লা দিক্ষণ জেলা শাখা। উপজেলার দক্ষিণ অঞ্চলের সাতবাড়িয়া ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের দুর্গত মানুষের খোঁজখবর নেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট শাহজাহান। বুধবার (২৮ আগস্ট) নাঙ্গলকোট উপজেলা সফরকালে বন্যার্ত মানুষের মাঝে জামায়াতের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরন করেন এ নেতা।
অ্যাডভোকেট শাহজাহান বলেন, বন্যাদুর্গত মানুষদের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির নেতাকর্মীরা দিন-রাত কাজ করে যাচ্ছেন। যত দিন এ দুর্যোগ থাকবে, তত দিন জামায়াত-শিবির নেতাকর্মীরা পানিবন্দি মানুষের পাশে থেকে সহযোগিতা করবেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা অফিস সম্পাদক মিজানুর রহমান, জেলা মজলিসে শুরা সদস্য ও নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম হাছান, সহ-সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, পৌরসভা আমির মাওলানা এস এম মহিউদ্দিন।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন সেক্রেটারি হারুনুর রশিদ, অফিস সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সেক্রেটারি ওমর ফারুক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক ডাক্তার শাহআলম চিশতি, সাতবাড়িয়া ইউনিয়ন জামায়াত সভাপতি ফয়েজ উল্লাহ মুন্না, সেক্রেটারি আব্দুর রাজ্জাক, শিবির নেতা এ কে আজাদ, শাখাওয়াত হোসেন প্রমুখ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত