ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

সীতাকুণ্ড শংকর মঠ ও মিশন পরিদর্শনে আসলাম চৌধুরি


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ২৯-৮-২০২৪ দুপুর ৩:৩৩

সনাতন ধর্মাবলম্বীদের তীর্থ স্থান সীতাকুণ্ড শংকর মঠ ও মিশন এবং তীর্থ স্থান চন্দ্রনাথ ধাম পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)'র  চেয়ারপারসনের  উপদেষ্টা অধ্যাপক আসলাম চৌধুরী এফসিএ । 

বৃহস্পতিবার  (২৯ আগস্ট) সকাল ১১ টার সময় তিনি সীতাকুণ্ড সংকর মঠ ও মিশন এবং তীর্থস্থান পরিদর্শনে গিয়ে বিভিন্ন  মন্দির ঘুরে ঘুরে দেখেন। এছাড়াও ধর্মীয় নেতাদের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করেন। 

এসময় তিনি বলেন, সীতাকুণ্ড হিন্দু  ধর্মাবলম্বীদের  একটি অন্যতম ধর্মীয় তীর্থস্থান। এখানে যদি আমরা উন্নয়ন করতে পারি সারা বিশ্ব থেকে বছরে লক্ষ-কোটি মানুষ  আসবে । এটাকে মাথায় রেখে এলাকার পরিবেশকে আরো সুন্দর করে সম্প্রীতির বন্ধনটাকে দৃঢ় করতে পারি, তাহলে সবার  মঙ্গল ও সুন্দর পরিবেশ সৃষ্টি হবে।  পরিদর্শন শেষে  মন্দিরে  সাধু ও সন্ন্যাসীদের সাথে কথা বলে  বিভিন্ন বিষয়ে  খোঁজখবর নেন এবং সীতাকুণ্ডকে একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে সবাই এগিয়ে আসার আহবান করেন । 

এসময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ন আহবায়ক কাজী সালাহ উদ্দীন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দীন, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক সালেহ আহম্মদ ও ছাত্রদলের আহবায়ক কাজী সেলিম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 

এমএসএম / এমএসএম

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা

আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা

কম দিছো ক্যা আবার,আর এক হাজার দিলেইতো হয়

ধামরাইয়ে পল্লী উন্নয়ন দিবস উদযাপন, ঋণ ও গাছের চারা বিতরণ

মাদারীপুরে জজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরি ও লুট

মহাদেবপুরে অধ্যক্ষ আরিফ এখন ‘সবুজের ফেরিওয়ালা’

ভোলায় এতিমখানার বরাদ্দের টাকা উত্তোলনের সময় উচ্চমান সহকারী সুমন কে দিতে হয় চাহিদামত ঘুষ

পটুয়াখালীতে সাংবাদিক জাকির মাহমুদ সেলিমের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বারহাট্টায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের মাইকিং

রাজারহাটে চিপস এর প্রলোভন দেখিয়ে মন্দিরের সভাপতি কর্তৃক ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ