ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৯-৮-২০২৪ দুপুর ৪:৫৩

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও তাণ্ডবের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন জয়পুরহাটের কর্মরত  সাংবাদিকরা। 

আজ বৃহস্পতিবার  (২৯ আগস্ট) সকাল ১১ টায় শহরের জিরো পয়েন্ট  পাচুর মোড়ে  ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলাকারী ও এর পেছনের ইন্ধনদাতা গোষ্ঠীকে চিহ্নিত করে তাদের অবিলম্ব গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

বাংলা নিউজের জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন  বাংলাদেশ প্রতিদিনের জয়পুরহাট প্রতিনিধি  শামীম কাদির।

 এসময় বক্তব্য রাখেন- মানব কন্ঠের জেলা প্রতিনিধি আবু মুসা, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম, প্রথম আলোর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম রুবেল, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার হারুনুর রশিদ, দেশ টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, গ্লোবাল টিভির জাহাঙ্গীর আলম খান, দৈনিক রুপালি বাংলাদেশের জেলা প্রতিনিধি আবু রায়হান, দৈনিক বাংলা বাজারের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির প্রমুখ। 

মানববন্ধন ও প্রতিবাদ সভায়  জেলার পাঁচটি উপজেলার  কর্মরত সকল প্রিন্ট ইলেকট্রনিক অনলাইন মিডিয়ার সাংবাদিক রা অংশ গ্রহন করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার চেষ্টা করে। সংবাদ প্রকাশের ফলে হুমকি ও মামলা-হামলার শিকার হচ্ছে তারা। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সেসহ বিভিন্ন গণমাধ্যমের হাউজে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত