অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নারী কেলেংকারীর
পিরোজপুরে এক মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও নারী কেলেংকারী সহ মাদ্রাসার সম্পদ আত্নসাতের অভিযোগ উঠেছে। সদর উপজেলার চালনা নামাজপুর নেছারিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ: মালেক হাওলাদারের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন মাদ্রাসার ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ ব্যাপরে ইতিমধ্যেই পিরোজপুর জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী। অভিযোগে জানা গেছে, বিগত আওয়ামী সরকারের সময় স্থানীয় প্রভাবশালী নেতাদের দাপট দেখিয়ে মাদ্রাসার অধ্যক্ষ আঃ মালেক হাওলাদার বিগত ২১-২২ বছরে একাধিক নিয়োগ বাণিজ্য, নারী কেলেঙ্কারী, মাদ্রসার যাবতীয় সম্পদ আত্মসাত, শিক্ষক কর্মচারীদের সাথে দুর্ব্যবহারসহ এমন কোন হীন কাজ নাই যা তিনি করেন নাই। তাই এলাকাবাসী অবিলম্বে এই দূর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণসহ বিগত সময়ে তার সকল অপকর্মের বিচার দাবী করেছেন।
ইতিমধ্যেই নেছারিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ:মালেক হাওলাদারের অপসারণ ও গ্রেফতারের দাবীতে মাদ্রাসার সামনে মানববন্ধন করে মাদ্রাসার ছাত্র ছাত্রী ও অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় তারা অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, নারী কেলেংকারী ও মাদ্রাসার সম্পদ আত্নসাৎ ও আওয়ামীলীগের দাপট দেখিয়ে শিক্ষক ও কর্মচারীদের সাথে দুর্ব্যবহার ও তৎকালীন ক্ষমতাশীনদের সাথে যোগসাজসে মাদ্রাসার নিয়মিত গর্ভনিং বডির কমিটি না করে নানা অনিয়ম ও অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত। অবিলম্বে তার অপসারণ ও বিচারের দাবী করা হয়েছে। অভিযোগের বিষয় মাদ্রার অধ্যক্ষ আ: মালেক হাওলাদারের সঙ্গে মুঠো ফোনে কথা হলে এ বিষয়
জানান, উক্ত মাদ্রাসায় ২১-২২ বছর আমি চাকুরী করেছি, কখনো আমার বিষয় কোন অভিযোগ উত্থাপিত হয়নি, যারা নিয়োগ বঞ্চিত হয়েছেন তারা ছাত্রীদেরকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রপাকান্ড চালাচ্ছে।
T.A.S / T.A.S
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত