রায়গঞ্জে উলামা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে উলামা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সারে পাঁচটার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়ন উলামা পরিষদের উদ্যোগে শালিয়াগাড়ি উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে দেশবিরোধী, গনবিরোধী, অবৈধ, জালেম সরকার কর্তৃক বিগত ৫ ই মে ২০১৩ইং শাপলা চত্বরে, ২০২১ ইং মোদি বিরোধী আন্দোলনে সর্বশেষ জুলাই-আগষ্ট ১ মাস ব্যাপী ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে গনহত্যায় নিহত উলামা-তলাবা সহ বিগত ১৬ বছরে সকল শহীদদের মাগফেরাত কামনা ও খুন, গুম, সীমাহীন দূর্নীতি, লুটপাট, ইসলাম বিরোধী কর্মকান্ড, হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা, হেনস্তা ও হয়রানীর বিচারের দাবিতে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মাওলানা মো. নাসির উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মতিন সিরাজী'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস, কারবালা ও চকসূত্রাপুর মাদ্রাসা আল্লামা ফজলুল করিম রাজু(দা: বা:)।
এ সময় অন্যান্যের মধ্যে মুফতি মাছুম বিল্লাহ হামিদী, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আতিকুর রহমান, প্রভাষক এম আব্দুল্লাহ সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে আত্মত্যাগকারীদের শহীদ হওয়া ও আহত হওয়া সব শিক্ষার্থীদের কথা তুলে ধরে বক্তারা বলেন, সবার জন্য সমান সুযোগ ও বৈষম্যহীন এক নতুন সম্ভাবনার রাষ্ট্র নির্মাণ করতে গিয়ে আন্দোলনে অংশ নিয়ে যারা শহীদ হয়েছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা