গোবিন্দগগঞ্জে বস্তায় আদা চাষে লাভবান হচ্ছেন মাহাবুব সরদার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগন্জ ইউনিয়নের প্রত্যন্ত এলাকা শ্রীপুর গ্রামের বেকার মাহাবুর সরদার চাকরি না পেয়ে তার পুকুর পাড়ে পতিত জমিতে ৪ শত বস্তায় আদা চাষ করে সফলতার পাশাপাশি এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং স্বপ্ন দেখছেন অধিক লাভের।
শ্রীপুর গ্রামে বেকার মাহাবুব সরদারের সঙ্গে কথা বলে জানা যায়, আন্ত: ফসল হিসেবে পুকুর পাড়ে এবার ৪ শত বস্তায় আদা চাষ করেছেন।মসলা জাতীয় ফসল হিসেবে আদা চাষ হচ্ছে বেশ লাভ জনক বলে জানান তিনি। তিনি আরও জানান, এক হাজার বস্তা চাষ করতে খরচ হয়েছে ২০ হাজার টাকা। আর বস্তা প্রতি যদি এক কেজি করেও আদা পাওয়া যায় তাহলে উৎপাদন হয় তাহলে ৪ শত বস্তায় ৪ শত কেজি আদা। বর্তমান বাজার দর অনুযায়ী প্রতি কেজি আদা ২০০ টাকা করে বিক্রি করলে ৮০ হাজার টাকা বিক্রি হবে মর্মে আশা প্রকাশ করেন তিনি । এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার বলেন, কৃষকরা যাতে আন্ত: ফসল হিসেবে বা বাড়ির পাশে পতিত জায়গায় আদা চাষ করে লাভবান হতে পারেন সে পরামর্শ দেওয়া হচ্ছে। বস্তায় আদা চাষ করে মাহাবুর সরদার এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বস্তায় আদা চাষের জন্য আলাদা করে জমির দরকার নেই। অনেকের বাড়িতে এ পদ্ধতিতে চাষাবাদ হয়। আবার অতিবৃষ্টি বা বন্যায় ফসল ডুবে নষ্ট হওয়ার ভয়ও নেই। আবার একটি ফসল তোলার পর সেখানে আলাদা করে কোনো সার ছাড়াই আরেকটি ফসল ফলানো যাবে। খরচও তুলনা মূলক কম। এ পদ্ধতিতে একদিকে যেমন মাটিবাহিত রোগের আক্রমণ অনেক কমে যায়, অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় হলে বস্তা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায়। বাড়ির উঠোন, প্রাচীরের কোল ঘেঁষে বা বাড়ির আশেপাশের ফাঁকা জায়গা অথবা ছাদে যেখানে খুশি রাখা যায়। এর জন্যে আলাদা কোনও জমি বা পরিচর্যার প্রয়োজন হয় না। কৃষি বিভাগ আরও জানায়, ছায়াযুক্ত জায়গাতেও এ পদ্ধতিতে আদা চাষ করা যায় । সাধারণত বাঁশ বাগানের তলায় কোন ফসল চাষ হয় না। ফলে জায়গাটা পড়েই থাকে। সেই বাঁশ বাগানে বস্তায় আদা চাষ করা যায় খুব সহজেই।
T.A.S / T.A.S
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার