ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে মহাসড়কে প্রাচীর নির্মান বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩০-৮-২০২৪ দুপুর ৩:২০
সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়কের সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র জনতা, ব্যবসায়ী ও অধিবাসীবৃন্দরা।
 
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে প্রায় ঘন্টাব্যাপী উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের সিকদার পেট্রোল পাম্প সংলগ্ন  ভুক্তভোগী ছাত্র জনতা, ব্যবসায়ী ও অধিবাসীরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আরিফুল ইসলাম আরিফ, ফাহিম আহমেদ, সাইয়্যেদা ইসলাম সামা, স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বাদশা সিরাজী, মটর শ্রমিক আব্দুল্লাহ, চাতাল ব্যবসায়ী ওমর ফরুক পান্না, মেসার্স সিকদার ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম সিকদার, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাজু আহমেদ, স্থানীয় ঈমাম মো. আবু রায়হান, আসলাম  প্রমুখ।
 
এ সময় বক্তারা বলেন, ঢাকা-রংপুর ৪ লেন প্রকল্পের আওতায় চান্দাইকোনা ইউনিয়নে অবৈধভাবে সীমানাপ্রচীর নির্মাণ করা হচ্ছে। চান্দাইকোনা একটি বৃহত্তর বাণিজ্যিক এলাকা, যেখানে গড়ে উঠেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, খাদ্য গুদামসহ ছোট বড় অসংখ্য ব্যবসায়ীক প্রতিষ্ঠান। সর্বসাধারণের নিত্যপ্রয়োজনীয় কাজে তাদের বের হতে নানা দূর্যোগের স্বীকার হতে হচ্ছে।  অবৈধভাবে নির্মাণাধীন সীমানা প্রাচীর বন্ধ করা না হলে এক দফা আন্দোলন গড়ে তোলা হবে। সরেজমিন পরিদর্শন পূর্বক রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, আপনাদের এই যৌক্তিক দাবির বিষয়ে উদ্ধৃতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এবং জনকল্যাণে এই প্রাচীর নির্মাণ বন্ধ করা হবে। 

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের